সংবাদ

থানচিতে বিজিবির দুঃসাহসিক অভিযান: ৪৮ ঘণ্টায় ৪ শিক্ষার্থী উদ্ধার

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬

বান্দরবানের থানচিতে বৈরী আবহাওয়া ও পাহাড়ি ঢলে আটকে পড়া ৪ পর্যটককে ৪৮ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে উদ্ধার করেছে বিজিবি (BGB)। প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে এই সাহসী উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। বিস্তারিত: গত ৪ জুলাই বান্দরবানের থানচির দুর্গম আমিয়াখুমে ভ্রমণের উদ্দেশ্যে গিয়ে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে আটকে পড়েন ৪ শিক্ষার্থী পর্যটক। খবর পেয়ে বিজিবির বলিপাড়া ব্যাটালিয়ন দ্রুত সেখানে পৌঁছায় এবং সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করে। পরবর্তীতে টানা ৪৮ ঘণ্টার এক চ্যালেঞ্জিং অভিযানের মাধ্যমে পাহাড়ি ঢল, ভয়ংকর স্রোত এবং পাহাড়ধসের ঝুঁকি উপেক্ষা করে তাদেরকে নিরাপদে থানচিতে ফিরিয়ে আনা হয়। উদ্ধারকৃতরা হলেন ঢাকার মারুফ, আবু হুরায়রা, তামিম ও মাহাদি। বিজিবির এই বীরত্বপূর্ণ অভিযান সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন।