সংবাদ

জুলাইয়ের যোদ্ধা, আজ ফুটপাতের হকার

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬

২০২৪ সালের জুলাই আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মিনারের ল্যাম্পপোস্টে দাঁড়িয়ে পতাকা ওড়ানো সেই পরিচিত মুখ শাওন আজ ফুটপাতের হকার। দুই বছর পর কেমন আছেন জুলাই বিপ্লবের এই লড়াকু সৈনিক? জীবন বাজি রেখে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে রাজপথে নেমেছিলেন শাওন। চোখে ছিল বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। কিন্তু আজ বাস্তবতার নির্মম কষাঘাতে তিনি রাজধানীর বুকে ভ্যানে করে আম বিক্রি করে সংসার চালাচ্ছেন। আন্দোলনের অনেক সহযোদ্ধা আজ প্রতিষ্ঠিত হলেও, শাওনের মতো তৃণমূল কর্মীদের খোঁজ কেউ রাখেনি। এটি শুধু একজন হকারের গল্প নয়, এটি স্বপ্ন, প্রত্যাশা আর বাস্তবতার এক নির্মম প্রতিচ্ছবি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন।