বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়; বরং একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিচালিত ‘রেজিমেন্টেড’ দল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জামায়াত শরিয়াভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করছে, যা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা বা রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘জামায়াতের একটি নির্দিষ্ট আদর্শ রয়েছে এবং তারা সেই লক্ষ্যেই কাজ করছে। তবে শরিয়াভিত্তিক রাষ্ট্র গঠনের ধারণা এ দেশের মানুষের প্রত্যাশার সঙ্গে মেলে না।’ ‘জুলাই সনদ’ নিয়ে জামায়াতের অভিযোগের বিষয়ে তিনি বলেন, সনদে স্পষ্ট উল্লেখ আছে কোন দল কোন বিষয়ে একমত বা দ্বিমত পোষণ করেছে। নির্বাচনে জয়ী হলে জনগণের ম্যান্ডেট অনুযায়ী বিএনপি সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে।
সংবিধান সংস্কারের বিষয়ে মির্জা ফখরুল বলেন, সংসদে গঠিত সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিতে জামায়াতকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তারা সেখানে না গিয়ে অন্য ১১টি দলকে নিয়ে রাজপথে কর্মসূচি পালন করছে। এসব কর্মসূচিতে জনগণের উল্লেখযোগ্য কোনো সমর্থন নেই বলেও দাবি করেন তিনি।
সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন ও সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দলের সাংগঠনিক কার্যক্রম ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
/

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন