ইরানকে হরমুজ প্রণালী উন্মুক্ত করার জোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাণিজ্যিক জাহাজে গুলি চালানো বন্ধ করারও দাবি জানিয়েছে দেশটি। শুক্রবার সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে মার্কিন কর্মকর্তারা এই আহ্বানের কথা জানান।
আজ শনিবার (১১ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্মকর্তারা আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের নেতৃত্বের কাছে একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন। ওই বার্তায় হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা করে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করতে এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা বন্ধের দাবি জানানো হয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী নিয়ে চলমান উত্তেজনা ও লড়াই সত্ত্বেও উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে। তবে এই আলোচনাকে হোয়াইট হাউস যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবেই দেখছে।
অন্যদিকে বিবিসির মার্কিন সহযোগী সংবাদমাধ্যম সিবিএস নিউজকে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, তেহরানের দাবি ইরানের কট্টরপন্থিদের একটি ‘বিপথগামী’ গোষ্ঠী বাণিজ্যিক জাহাজগুলোতে গুলি চালিয়ে এই দ্বিপাক্ষিক আলোচনা বানচাল করার চেষ্টা করছে।

শনিবার, ১১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন