সংবাদ

জাতিসংঘ পার্কে সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের গুলি

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১১:২০ এএম

জাতিসংঘ পার্কে সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের গুলি
ঘটনাস্থল থেকে গুলির আলামত সংগ্রহ করছে পুলিশ। ছবি : সংবাদ

খুলনা নগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে একজনের বুকে গুলির ছররা লেগে সামান্য আহত হয়েছেন। তবে অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন সেখানে উপস্থিত অন্য সাংবাদিকেরা। মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সাংবাদিকদের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে কাজ শেষে জাতিসংঘ পার্কের পাশে আড্ডা দিচ্ছিলেন এসএ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি, স্টার নিউজের ব্যুরো প্রধান রাফিউল ইসলাম টুটুল, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ব্যুরো প্রধান আওয়াল শেখ ও দৈনিক খুলনাঞ্চলের সৈয়দ রানা কবীরসহ কয়েকজন সাংবাদিক। এ সময় মোটরসাইকেলে আসা ২ যুবক তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। একটি গুলি পাশের একটি টুলের পায়ায় বিদ্ধ হয় এবং এর ছররা লেগে আওয়াল শেখ সামান্য আহত হন।

ঘটনার পর খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গুলির আলামত উদ্ধার করেছে। ঠিক কী কারণে হামলা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে বিএফইউজে ও এমইউজে নেতারা এক যৌথ বিবৃতিতে বলেছেন, সাংবাদিকদের ওপর এই হামলা সংবাদপত্রের স্বাধীনতার জন্য বড় হুমকি। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। বিবৃতিতে বিএফইউজের সভাপতি ওবায়দুল রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী এবং এমইউজে খুলনার সভাপতি রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানাসহ অন্য নেতারা স্বাক্ষর করেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৫ জুলাই ২০২৬

জাতিসংঘ পার্কে সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের গুলি

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত