সংবাদ

আজকের পরীক্ষায় বসেননি ২০০৫২ শিক্ষার্থী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৫:৪৮ পিএম

আজকের পরীক্ষায় বসেননি ২০০৫২ শিক্ষার্থী
ছবি : সংগৃহীত

চলমান আন্দোলনের মধ্যে এইচএসসি ও সমমানের সপ্তম দিন বুধবারের (১৫ জুলাই) পরীক্ষায় শিক্ষার্থী অনুপস্থিতির সংখ্যা বেড়েছে।  সারা দেশে মোট ২০ হাজার ৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। গত ১৩ জুলাইয়ের প্রথম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৯ হাজার ৫৯২ জন।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এসব তথ্য জানিয়েছে।

এদিন, সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র ও হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র, কারিগরি বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২, উচ্চতর গণিত-২ ও উচ্চতর হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে।

সাধারণ শিক্ষা বোর্ড: ৪ লাখ ৫৩ হাজার ৮৩৯ পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৪ লাখ ৪১ হাজার ৭৩৮ জন। অনুপস্থিত ১২ হাজার ১০১ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ড: ৬৮ হাজার ৪৬১ জনের মধ্যে উপস্থিত ছিল ৬৩ হাজার ৬০৬ জন। অনুপস্থিত ৪ হাজার ৮৫৫ জন।

কারিগরি শিক্ষা বোর্ড: ৮০ হাজার ৩০৪ জনের মধ্যে অংশগ্রহণকারী ৭৭ হাজার ২০৮ জন। অনুপস্থিত ৩ হাজার ৯৬ জন।

বহিষ্কারের ঘটনা: পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে আটটি সাধারণ বোর্ডে ১০ জন ও মাদ্রাসা বোর্ডে ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে কারিগরি শিক্ষা বোর্ডে কেউ বহিষ্কার হয়নি।

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

দেশের বৈরী আবহাওয়া, বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে অনুষ্ঠিত ১৩ জুলাইয়ের প্রথম পত্রের পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৯ হাজার ৫৯২। এদিনের পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নে দুটি সৃজনশীল প্রশ্ন ভুল থাকায় তীব্র সমালোচনা তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা স্থগিতসহ তিন দাবিতে মঙ্গলবার (১৪ জুলাই) দিনভর আন্দোলন করে।

আজ বুধবারও পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা আন্দোলনে নামে। শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে তারা সচিবালয়ের উদ্দেশে লং মার্চ শুরু করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

আজকের পরীক্ষায় বসেননি ২০০৫২ শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত