দেশের বাজারে সোনার দাম আরও এক দফা কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আজ শনিবার (১৮ জুলাই) নতুন এই কম দামেই বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু।
এর আগে, সবশেষ গত মঙ্গলবার (১৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। সেদিন ভরিতে সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমানো হয়, যা ওই দিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম বহাল থাকবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নিচে দেওয়া হলো:
২২ ক্যারেট: ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।
২১ ক্যারেট: ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা।
১৮ ক্যারেট: ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা।
সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।
অলঙ্কারের ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গেই ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ (বদল) ও পারচেজের (ক্রয়) ক্ষেত্রে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন