সংবাদ

ইংল্যান্ডের কাছে ভরাডুবির পর পাকিস্তান দলে বড় রদবদল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পিএম

ইংল্যান্ডের কাছে ভরাডুবির পর পাকিস্তান দলে বড় রদবদল
বার্মিংহাম টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া বাবর আজমের দল। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে শোচনীয় হারের পর বড় ধরনের অস্ত্রোপচার চলল পাকিস্তান ক্রিকেট দলে। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের আগে দল থেকে একযোগে সাতজন খেলোয়াড়কে বাদ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সঙ্গে প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) এক বিবৃতিতে পিসিবি এই পরিবর্তনের কথা জানায়। ইংল্যান্ডের মাটিতে চলমান এই সিরিজে প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রান এবং দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে হেরেছে পাকিস্তান। এমন বিপর্যয়ের মুখে ৯ সেপ্টেম্বর বার্মিংহামে শুরু হতে যাওয়া শেষ টেস্টের জন্য নতুন চেহারার দল ঘোষণা করেছে বোর্ড।

দল থেকে বাদ পড়াদের মধ্যে সবচেয়ে বড় নাম মোহাম্মদ রিজওয়ান ও ইমাম-উল-হক। এ ছাড়া বাদ পড়েছেন আওয়াইস জাফর, সালমান আলি আগা, আমের জামাল, আলি উসমান ও খুররম শাহজাদ। তাদের বদলে দলে ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটার সায়েম আইয়ুব ও আবদুল্লাহ ফজল। অলরাউন্ডার হিসেবে এসেছেন আরাফাত মিনহাজ, মোহাম্মদ ইমরান ও রেজাউল্লাহ। এ ছাড়া পেসার মোহাম্মদ ইমরান জুনিয়র ও কায়েদে আজম ট্রফিতে সেরা খেলোয়াড় হওয়া উদীয়মান উইকেটকিপার সাদ বেগকে দলে নেওয়া হয়েছে।

খেলোয়াড়দের পাশাপাশি কোচিং প্যানেলেও পরিবর্তন এনেছে পিসিবি। প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলের স্থলাভিষিক্ত হচ্ছেন মাইক হেসন ও অ্যাশলে নফকে। হেসন মূলত পাকিস্তানের সাদা বলের কোচ হিসেবে কাজ করছেন।

বাবর আজমের নেতৃত্বে নতুন স্কোয়াডটি শিগগিরই বার্মিংহামে দলের সঙ্গে যোগ দেবে। সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যেই এই আমূল পরিবর্তন বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

তৃতীয় টেস্টের পাকিস্তান স্কোয়াড:

বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আরাফাত মিনহাজ, আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আলী, মুহাম্মদ ইমরান, মোহাম্মদ ইমরান জুনিয়র, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), রেজাউল্লাহ, সাদ বেগ (উইকেটকিপার), সায়েম আইয়ুব, সাজিদ খান, সৌদ শাকিল, শান মাসুদ ও উবায়েদ শাহ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ইংল্যান্ডের কাছে ভরাডুবির পর পাকিস্তান দলে বড় রদবদল

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত