সংবাদ

শিশুর পা মুচড়ে দেওয়া সেই চাচী গ্রেপ্তার

প্রতিনিধি, নরসিংদী
প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৮:৫৯ এএম

শিশুর পা মুচড়ে দেওয়া সেই চাচী গ্রেপ্তার
ভাইরাল ভিডিওর সেই পাষণ্ড চাচি অবশেষে গ্রেপ্তার। ছবি : সংবাদ

নরসিংদীর মাধবদীতে ২ মাসের এক শিশুর পা মুচড়ে দেওয়ার অভিযোগে প্রধান আসামি ফারজানা আক্তার লতাকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১-এর নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ফারজানা আক্তার লতা নরসিংদীর মাধবদী থানার পাইকারদী এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, সম্প্রতি মাধবদী থানার পাইকারদী এলাকায় পারিবারিক বিরোধের জেরে এক শিশুর ওপর অমানবিক নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শিশুর মা গোপনে মুঠোফোনে ওই ভিডিও ধারণ করেছিলেন। ভিডিওতে দেখা যায়, শিশুটির পা মুচড়ে দিয়ে তাকে গুরুতর আঘাত করছেন চাচি ফারজানা আক্তার। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।

র‍্যাব আরও জানায়, ঘটনাটি প্রকাশ্যে আসার পর পরিবারের পক্ষ থেকে অভিযোগ না করা হলেও জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা বাদী হয়ে মাধবদী থানায় একটি মামলা করেন। মামলার পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করে। পরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় ফারজানাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১-এর ক্যাম্প কমান্ডার মো. আরিফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাধবদী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৮ জুলাই ২০২৬

শিশুর পা মুচড়ে দেওয়া সেই চাচী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত