সংবাদ

আর্জেন্টিনা-স্পেন ম্যাচে আজ ‘ভিলেন’ দাবানলের ধোয়া!

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৬:৪২ পিএম

আর্জেন্টিনা-স্পেন ম্যাচে আজ ‘ভিলেন’ দাবানলের ধোয়া!
দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন বিশ্বকাপ ফাইনালের ভেন্যু

কানাডার দাবানলের ঘন ধোঁয়ায় ঢেকে গেছে নিউইয়র্ক ও নিউ জার্সি। যুক্তরাষ্ট্রজুড়ে অস্বাস্থ্যকর বায়ুমানের সতর্কতা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে রোববার (১৯ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনাল ম্যাচ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ফিফা ও আয়োজকেরা পরিস্থিতি ‘নিবিড়ভাবে’ পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) বাতাসের গতি দক্ষিণাভিমুখী থাকায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিও ধোঁয়ার কবলে পড়েছে। সেখানকার বায়ুমান ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে। নিউইয়র্ক এবং নিউ জার্সির বায়ুও সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য কিছুটা অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

ফাইনাল ম্যাচটি নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যেখানে প্রায় ৮০ হাজার দর্শকের সমাগম ঘটবে। তবে দাবানলের ধোঁয়া ও অস্বাস্থ্যকর বায়ুমান ফাইনালের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ফিফা শুক্রবার জানিয়েছে, তারা পরিস্থিতি ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন’ এবং বর্তমানে এটি বড় কোনো হুমকি নয়।

হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানান, ‘এ বিষয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। আমাদের একজন কর্মকর্তা ফিফা সদর দপ্তরে ন্যাশনাল ওয়েদার সার্ভিসের প্রতিনিধিদের সঙ্গে বসে বিষয়টি নিবিড়ভাবে তদারকি করছেন।’

শুধু ধোঁয়া নয়, জুলাইয়ের তীব্র দাবদাহও বিশ্বকাপের জন্য উদ্বেগ বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্র ও কানাডার বড় অংশ জুড়ে ‘হিট ডোম’ তৈরি হওয়ায় বেশ কয়েকটি আয়োজক শহরে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর ম্যাচ ঝোড়ো আবহাওয়ায় প্রায় এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সার্ভিসের আবহাওয়াবিদ পিটার মুলিনাক্স এএফপিকে বলেন, গ্রেট লেকসের ওপর দিয়ে বয়ে যাওয়া বাতাস উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্রে আরও ধোঁয়া ঠেলে দিতে পারে। এর ফলে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। তবে উত্তর-পূর্বাঞ্চলে পরিস্থিতির কিছু উন্নতির পূর্বাভাস দেওয়া হয়েছে।

মুলিনাক্স বলেন, ‘শনিবার যদি ম্যাচটি অনুষ্ঠিত হতো, তবে যতটা ক্ষতি হতো, রোববারের খেলায় তেমন মারাত্মক প্রভাব পড়বে না বলে আমি বিশ্বাস করি।’

পরিবেশবাদীরা বলছেন, এই দাবানল ও ধোঁয়ার পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে। কোপারনিকাস অ্যাটমোস্ফিয়ার মনিটরিং সার্ভিসের বিজ্ঞানী মার্ক পারিংটন বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে বায়ুর তাপমাত্রা বৃদ্ধি এবং মাটির আর্দ্রতা কমে যাচ্ছে। এর ফলে দাবানলের মৌসুম আরও দীর্ঘস্থায়ী হওয়ার মতো উপযুক্ত পরিবেশ তৈরি হচ্ছে।’

কানাডার ওন্টারিও প্রদেশে প্রায় ২০০টিরও বেশি দাবানল এখনও নিয়ন্ত্রণের বাইরে জ্বলছে। বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ২৮ লাখ হেক্টর এলাকা দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা গত সপ্তাহের শুরুর (১৬ লাখ হেক্টর) তুলনায় অনেক বেশি।সূত্র: আলজাজিরা, এএফপি, এপি

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২০ জুলাই ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ম্যাচে আজ ‘ভিলেন’ দাবানলের ধোয়া!

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত