সংবাদ

চকরিয়ায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৮:৩৫ পিএম

চকরিয়ায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
ছবি : সংবাদ

কক্সবাজারের চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়। আহত অন্য দুজনের অবস্থাও সংকটাপন্ন।

তিনি আরও জানান, নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যান ও অটোরিকশাটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচলে ধীরগতি থাকলেও হাইওয়ে পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২০ জুলাই ২০২৬

চকরিয়ায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

কক্সবাজারের চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়। আহত অন্য দুজনের অবস্থাও সংকটাপন্ন।

তিনি আরও জানান, নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যান ও অটোরিকশাটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচলে ধীরগতি থাকলেও হাইওয়ে পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত