সংবাদ

সুনামগঞ্জে সুর ও ছন্দে ‘বর্ষায় নজরুল’ উদযাপন

জেলা বার্তা পরিবেশক, সুনামগঞ্জ
জেলা বার্তা পরিবেশক, সুনামগঞ্জ
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৮:৩৮ পিএম

সুনামগঞ্জে সুর ও ছন্দে ‘বর্ষায় নজরুল’ উদযাপন
ছবি : সংবাদ

‘ছড়ায়ে বৃষ্টির বেলফুল, দুলায়ে মেঘলা চাঁচর চুল’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘বর্ষায় নজরুল’ শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টি স্মরণে রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এই আয়োজন করা হয়।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। নজরুল বর্ষ (২০২৬-২০২৭) উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শাকিলা রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জাকির হোসেন, জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোনাজ্জির হোসেন সুজন ও অতিরিক্ত পিপি আনিসুজ্জামান শামীম। সৌরভ অধিকারী ও সুমনা তালুকদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় ও বিদ্রোহী কবি। তার অমর সৃষ্টি আজও মানুষকে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়াই করতে অনুপ্রাণিত করে। নজরুলের আদর্শকে হৃদয়ে ধারণ করাই হবে তার প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন।

আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শিক্ষার্থীরা নজরুলের গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে মিলনায়তনে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২০ জুলাই ২০২৬

সুনামগঞ্জে সুর ও ছন্দে ‘বর্ষায় নজরুল’ উদযাপন

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত