সংবাদ

মিডিয়া মাফিয়া, ভূমিখেকো, ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছি : হাসনাত আবদুল্লাহ

প্রতিনিধি, বরিশাল
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৮:৪০ পিএম

মিডিয়া মাফিয়া, ভূমিখেকো, ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছি : হাসনাত আবদুল্লাহ
ঝালকাঠির রাজাপুরে পদযাত্রা শেষে পথসভায় বক্তব্য দিচ্ছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি। ছবি : সংবাদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সংসদে তিনি কোনো রক্তচক্ষুকে ভয় পাননি এবং মিডিয়া মাফিয়া, ভূমিখেকো, ব্যাংক ডাকাত ও ভোটচোরদের বিরুদ্ধে সব সময় কথা বলেছেন।

রোববার (১৯ জুলাই) বিকেলে ঝালকাঠির রাজাপুর বাইপাস মোড়ে এনসিপির কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচি শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘গত পাঁচ মাসে সংসদে কোনো রক্তচক্ষুকে ভয় পাইনি। মিডিয়া মাফিয়া, ভূমিখেকো, ব্যাংক ডাকাত ও ভোটচোরদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছি।’

গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের সময় রাজপথে আমাদের স্লোগান ছিল—‘তুমি কে, আমি কে, বিকল্প, বিকল্প’। সেই বিকল্প রাজনীতি প্রতিষ্ঠা করতে এবং দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে।’

দুর্নীতি ও দখলদারিত্বের অভিযোগ তুলে এই সংসদ সদস্য বলেন, ‘আগে এস আলম ব্যাংক ও দেশের সম্পদ লুট করেছে, কেউ বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে। আর এখন একটি দলের স্থানীয় নেতারা বালু, নদী ও গরু চুরির সঙ্গে জড়িত। জনগণের সম্পদ লুটের এই সংস্কৃতি যে কোনো মূল্যে বন্ধ করতে হবে।’

নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা জনগণকে বলেছিলাম, আমাদের বিনামূল্যে ভোট দিন, আমরা আপনাদের বিনামূল্যে সেবা দেব। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা নিরন্তর জনগণের পক্ষে কথা বলে যাচ্ছি।’

সভায় এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু এবং এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন বক্তব্য দেন।

সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা এনসিপির সভাপতি শাহরিয়ার শাকিল। সভা শেষে হাসনাত আবদুল্লাহ এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিনকে রাজাপুর উপজেলা চেয়ারম্যান পদে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২০ জুলাই ২০২৬

মিডিয়া মাফিয়া, ভূমিখেকো, ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছি : হাসনাত আবদুল্লাহ

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত