সংবাদ

‘দিওয়ানা’ গানে এম এস দৌলার স্বীকৃতি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৭:১১ পিএম

‘দিওয়ানা’ গানে এম এস দৌলার স্বীকৃতি

আধুনিক ফোক গান ‘দিওয়ানা’-এর সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘বিজয় কীর্তিমান সম্মাননা ২০২৫’-এ সেরা গায়ক হিসেবে সম্মানিত হয়েছেন সংগীতশিল্পী এম এস দৌলা।

সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে এম এস দৌলা বলেন, “আলহামদুলিল্লাহ। ‘বিজয় কীর্তিমান সম্মাননা ২০২৫’-এ সেরা গায়ক হিসেবে সম্মানিত হওয়া আমার জন্য অত্যন্ত গর্ব ও আবেগের একটি মুহূর্ত। ‘দিওয়ানা’ গানটির কথা, সুর ও কণ্ঠ—সবই আমার নিজের। গানটি এত মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে, এটাই আমার শিল্পী জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”

তিনি আরও বলেন, “এই গানের মিউজিক ডিরেক্টর প্রিয় জিয়া ভাই আজ আমাদের মাঝে নেই। গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁর রুহের মাগফেরাত কামনা করছি। তাঁর অসাধারণ সঙ্গীতায়োজন ‘দিওয়ানা’ গানটিকে বিশেষ এক উচ্চতায় পৌঁছে দিয়েছে। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”

এ সময় ‘দিওয়ানা’ গানের যাত্রায় পাশে থাকার জন্য এধসবঢ়ষধুরভু ইধহমষধফবংয-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এম এস দৌলা। তিনি বলেন, প্রতিষ্ঠানটি শুরু থেকেই গানটির পাশে থেকে আন্তরিক সহযোগিতা, সমর্থন ও ভালোবাসা দিয়ে এসেছে, যা তিনি সবসময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবেন।

দেশ-বিদেশে থাকা সকল শ্রোতা, শুভাকাঙ্ক্ষী, পরিবার ও সহকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে এম এস দৌলা বলেন, তাদের ভালোবাসা ও সমর্থনই তাকে নতুন গান তৈরির অনুপ্রেরণা জোগায়। ভবিষ্যতেও আরও ভালো গান নিয়ে শ্রোতাদের হৃদয়ে বেঁচে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন এই শিল্পী।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৫ জুলাই ২০২৬

‘দিওয়ানা’ গানে এম এস দৌলার স্বীকৃতি

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত