বিশ্বকাপ ফুটবলের আবহে দর্শকদের জন্য ব্যতিক্রমধর্মী গল্প নিয়ে হাজির হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘রেড কার্ড’। পরিচালক তারিক মুহাম্মদ হাসানের নির্মিত ৭ পর্বের এই নাটকে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া এবং অভিনেত্রী জেবা জান্নাতকে একসঙ্গে দেখা যাবে। নাটকটি প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচারিত হচ্ছে। এর প্রথম পর্ব প্রচার হয়েছে সোমবার (১৩ জুলাই)।
নাটকটিতে আরও অভিনয়
করেছেন শাওন আশরাফ, সুপ্ত, শহীদ উন নবী, মো. আশিকুজ্জামান, সেঁজুতি খন্দকার, তানভীর
হাসান, জারা, আনোয়ার, লিজা খানমসহ আরও অনেকে।
নির্মাতা তারিক
মুহাম্মদ হাসান জানান, নাটকের কেন্দ্রীয় চরিত্র জেবা—এলাকার এক সুন্দরী ও ভাইরাল তরুণী।
তার প্রেমে পড়েন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। কিন্তু সম্পর্কের
পথে বাধা হয়ে দাঁড়ায় বিশ্বকাপ ফুটবলের সমর্থন। জেবা আর্জেন্টিনার সমর্থক, আর গুজব ছড়িয়ে
পড়ে যে জামাল ব্রাজিলের সমর্থক। এই তথ্য জানার পর জেবা বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে
জামালকে ‘রেড কার্ড’ দেখিয়ে দেন।
এরপর ভেঙে যায় বিয়ের
আয়োজন, ভেঙে যায় জামালের মনও। তাকে ঘিরে এগিয়ে আসে এলাকার ব্রাজিল-সমর্থক বন্ধু মিলন
ও তার সঙ্গীরা। তারা জামালের জন্য নতুন পাত্রী খুঁজতে শুরু করলেও, জামালের মন পড়ে থাকে
জেবার কাছেই। অন্যদিকে জেবাও নিজের সিদ্ধান্তে অনড়—তিনি কোনোভাবেই একজন ব্রাজিল সমর্থকের
ঘরে বউ হয়ে যেতে রাজি নন।
এভাবেই ফুটবল উন্মাদনা,
প্রেম, মান-অভিমান, ভুল বোঝাবুঝি এবং নানা হাস্যরসাত্মক ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায়
‘রেড কার্ড’-এর গল্প। বিশ্বকাপের আবহে ফুটবলপ্রেমীদের জন্য ভিন্ন স্বাদের বিনোদন হয়ে
উঠতে পারে ধারাবাহিকটি।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন