সংবাদ

বাংলাদেশেও একই দিনে মুক্তি পাচ্ছে নোলানের ‘দ্য ওডিসি’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৫:৪১ পিএম

বাংলাদেশেও একই দিনে মুক্তি পাচ্ছে নোলানের ‘দ্য ওডিসি’

বিশ্বব্যাপী বহুল প্রতীক্ষিত দ্য ওডিসি আগামী ১৭ জুলাই বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পাচ্ছে। রাজধানীর স্টার সিনেপ্লেক্স-এ প্রদর্শিত হবে ক্রিস্টোফার নোলান পরিচালিত এই মহাকাব্যিক চলচ্চিত্র।

স্টার সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ওপেনহেইমার’-এর সাফল্যের পর নোলানের নতুন চলচ্চিত্রটি বিশ্বমুক্তির দিনেই বাংলাদেশের দর্শকদের জন্য বড় পর্দায় নিয়ে আসা হচ্ছে।

প্রযুক্তিগত দিক থেকেও নতুন ইতিহাস গড়েছে ‘দ্য ওডিসি’। নির্মাতাদের দাবি, চলচ্চিত্র ইতিহাসে এটিই প্রথম মূলধারার ফিচার ফিল্ম, যার প্রতিটি দৃশ্য আইম্যাক্স ৭০ মিমি ফিল্ম ক্যামেরায় ধারণ করা হয়েছে।

গ্রিক কবি হোমারের অমর মহাকাব্য অবলম্বনে নির্মিত এই ছবিতে ট্রয় যুদ্ধের পর রাজা ওডিসিউসের দীর্ঘ ও বিপদসংকুল স্বদেশ প্রত্যাবর্তনের কাহিনি তুলে ধরা হয়েছে। ওডিসিউসের চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। এছাড়া অভিনয়ে রয়েছেন টম হল্যান্ড, জেনডায়া, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, শার্লিজ থেরন এবং লুপিতা নিয়ং’ও।

‘ওপেনহেইমার’-এর পর নোলানের নতুন সৃষ্টি হিসেবে ‘দ্য ওডিসি’ ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। মুক্তির আগেই বিভিন্ন দেশে আইম্যাক্স প্রদর্শনীর অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়েছে ছবিটি। এবার সেই বৈশ্বিক উন্মাদনার অংশ হতে যাচ্ছেন বাংলাদেশের সিনেমাপ্রেমীরাও।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ জুলাই ২০২৬

বাংলাদেশেও একই দিনে মুক্তি পাচ্ছে নোলানের ‘দ্য ওডিসি’

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

বিশ্বব্যাপী বহুল প্রতীক্ষিত দ্য ওডিসি আগামী ১৭ জুলাই বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পাচ্ছে। রাজধানীর স্টার সিনেপ্লেক্স-এ প্রদর্শিত হবে ক্রিস্টোফার নোলান পরিচালিত এই মহাকাব্যিক চলচ্চিত্র।

স্টার সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ওপেনহেইমার’-এর সাফল্যের পর নোলানের নতুন চলচ্চিত্রটি বিশ্বমুক্তির দিনেই বাংলাদেশের দর্শকদের জন্য বড় পর্দায় নিয়ে আসা হচ্ছে।

প্রযুক্তিগত দিক থেকেও নতুন ইতিহাস গড়েছে ‘দ্য ওডিসি’। নির্মাতাদের দাবি, চলচ্চিত্র ইতিহাসে এটিই প্রথম মূলধারার ফিচার ফিল্ম, যার প্রতিটি দৃশ্য আইম্যাক্স ৭০ মিমি ফিল্ম ক্যামেরায় ধারণ করা হয়েছে।

গ্রিক কবি হোমারের অমর মহাকাব্য অবলম্বনে নির্মিত এই ছবিতে ট্রয় যুদ্ধের পর রাজা ওডিসিউসের দীর্ঘ ও বিপদসংকুল স্বদেশ প্রত্যাবর্তনের কাহিনি তুলে ধরা হয়েছে। ওডিসিউসের চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। এছাড়া অভিনয়ে রয়েছেন টম হল্যান্ড, জেনডায়া, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, শার্লিজ থেরন এবং লুপিতা নিয়ং’ও।

‘ওপেনহেইমার’-এর পর নোলানের নতুন সৃষ্টি হিসেবে ‘দ্য ওডিসি’ ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। মুক্তির আগেই বিভিন্ন দেশে আইম্যাক্স প্রদর্শনীর অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়েছে ছবিটি। এবার সেই বৈশ্বিক উন্মাদনার অংশ হতে যাচ্ছেন বাংলাদেশের সিনেমাপ্রেমীরাও।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত