সংবাদ

শিল্পকলার সম্মাননার মঞ্চে রুনা লায়লা, গাইবেন জীবনের সেরা গানগুলো

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৫:৪৬ পিএম

শিল্পকলার সম্মাননার মঞ্চে রুনা লায়লা, গাইবেন জীবনের সেরা গানগুলো

বাংলাদেশের সংগীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তিদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সেই ধারাবাহিকতায় সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদীর পর এবার বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা বিভাগের পরিচালক নাভা মেহজাবিন। তিনি বলেন, “আমাদের সংগীতে জীবন্ত কিংবদন্তিদের নিয়ে এ ধরনের আয়োজন খুব একটা হয়নি। আমরা চাই তাদের প্রতি দেশের সম্মান যথাযথভাবে পৌঁছে দিতে। সেই ধারাবাহিকতায় রুনা লায়লাকে সম্মাননা জানানো হচ্ছে।”

প্রথমে আগামী ১৮ জুলাই জাতীয় নাট্যশালা মিলনায়তনের মূল মঞ্চে অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা থাকলেও তা কিছুটা পিছিয়েছে। শিল্পকলা একাডেমি জানিয়েছে, চলতি মাসের শেষদিকে আয়োজনটি অনুষ্ঠিত হবে। বিশেষ এই অনুষ্ঠানে রুনা লায়লাকে সম্মাননা প্রদানের পাশাপাশি তিনি পরিবেশন করবেন তার গাওয়া শ্রোতাপ্রিয় ও কালজয়ী প্রায় ১০টি গান। ছয় দশকেরও বেশি সময়ের সংগীতজীবনের সেরা কিছু পরিবেশনা নিয়ে সাজানো হবে অনুষ্ঠানটি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই আয়োজন দেশের সংগীত ইতিহাসে জীবন্ত কিংবদন্তিদের প্রতি রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক শ্রদ্ধা জানানোর এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ জুলাই ২০২৬

শিল্পকলার সম্মাননার মঞ্চে রুনা লায়লা, গাইবেন জীবনের সেরা গানগুলো

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশের সংগীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তিদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সেই ধারাবাহিকতায় সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদীর পর এবার বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা বিভাগের পরিচালক নাভা মেহজাবিন। তিনি বলেন, “আমাদের সংগীতে জীবন্ত কিংবদন্তিদের নিয়ে এ ধরনের আয়োজন খুব একটা হয়নি। আমরা চাই তাদের প্রতি দেশের সম্মান যথাযথভাবে পৌঁছে দিতে। সেই ধারাবাহিকতায় রুনা লায়লাকে সম্মাননা জানানো হচ্ছে।”

প্রথমে আগামী ১৮ জুলাই জাতীয় নাট্যশালা মিলনায়তনের মূল মঞ্চে অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা থাকলেও তা কিছুটা পিছিয়েছে। শিল্পকলা একাডেমি জানিয়েছে, চলতি মাসের শেষদিকে আয়োজনটি অনুষ্ঠিত হবে। বিশেষ এই অনুষ্ঠানে রুনা লায়লাকে সম্মাননা প্রদানের পাশাপাশি তিনি পরিবেশন করবেন তার গাওয়া শ্রোতাপ্রিয় ও কালজয়ী প্রায় ১০টি গান। ছয় দশকেরও বেশি সময়ের সংগীতজীবনের সেরা কিছু পরিবেশনা নিয়ে সাজানো হবে অনুষ্ঠানটি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই আয়োজন দেশের সংগীত ইতিহাসে জীবন্ত কিংবদন্তিদের প্রতি রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক শ্রদ্ধা জানানোর এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত