সংবাদ

‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি ২০২৬’-এর বিচারক শামীম জামান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৫:৫০ পিএম

‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি ২০২৬’-এর বিচারক শামীম জামান

অভিনেতা শামীম জামান আবারও বিচারকের দায়িত্ব পালন করলেন। প্লাস সাইজ নারীদের মেধা, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব উদযাপনের আয়োজন ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি ২০২৬ (সিজন-৩)’-এর গ্র্যান্ড ফিনালেতে তিনি বিচারকের আসনে ছিলেন। স্টার মাল্টিমিডিয়া ও ড্যান্স কিংডমের যৌথ আয়োজনে গত ১১ জুলাই রাজধানীর বেইলি রোডের গাইড হাউসে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এতে চ্যাম্পিয়ন হন ওয়াফিয়া সাদিকা। প্রথম রানারআপ নির্বাচিত হন জেরিন খান এবং দ্বিতীয় রানারআপ হন ডালিয়া ইসলাম জুঁই।

বিচারকের দায়িত্ব প্রসঙ্গে শামীম জামান বলেন, “বিচার কার্য পরিচালনা করা অনেক কঠিন কাজ। এখানে সবাই মেধাবী। তবুও সেরাদের সেরা হওয়ার লড়াইয়ে কেউ কেউ বিভিন্ন প্রতিভার মাধ্যমে এগিয়ে থাকে। বিচারক হিসেবে সেই মূল্যায়নের দায়িত্বই আমাদের পালন করতে হয়। আমি আশা করি, যারা বিজয়ী হয়েছেন এবং যারা হতে পারেননি—সকলেই নিজ নিজ মেধা ও যোগ্যতায় সংস্কৃতির অঙ্গনে এগিয়ে যাবেন।”

স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান বলেন, “প্লাস সাইজ নারীদের জন্য একটি সম্মানজনক ও অনুপ্রেরণার প্ল্যাটফর্ম তৈরি করাই আমাদের লক্ষ্য। সৌন্দর্য শুধু বাহ্যিক নয়, আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও যোগ্যতাও একজন মানুষের সবচেয়ে বড় পরিচয়—এই বার্তাই আমরা সবার কাছে পৌঁছে দিতে চাই।”

হাজারো প্রতিযোগীর মধ্য থেকে বাছাই ও গ্রুমিংয়ের মাধ্যমে ৩০ জন, পরে ১৫ জন এবং সবশেষে সেরা ৮ জনকে নিয়ে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে। আবৃত্তি, অভিনয়, নৃত্য, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, র‌্যাম্প ওয়াক ও সামগ্রিক দক্ষতার ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়।

অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন অভিনেতা মোশাররফ করিম, অভিনেতা শামীম জামান, চিত্রনায়িকা আঁচল আঁখি, চিত্রনায়ক জয় চৌধুরী এবং স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান। বিশেষ স্টেজ পারফরম্যান্সে অংশ নেন ফ্যাশন মডেল ও কোরিওগ্রাফার অ্যাডলফ খান।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ জুলাই ২০২৬

‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি ২০২৬’-এর বিচারক শামীম জামান

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত