সংবাদ

৪২ বছর পর মঞ্চে অভিনয়ে ফিরছেন সৈয়দ জামিল আহমেদ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৫ পিএম

৪২ বছর পর মঞ্চে অভিনয়ে ফিরছেন সৈয়দ জামিল আহমেদ

দেশের নাট্যাঙ্গনের অন্যতম প্রথিতযশা নাট্যনির্দেশক সৈয়দ জামিল আহমেদ দীর্ঘ ৪২ বছর পর আবারও মঞ্চে অভিনয়ে ফিরছেন। নির্দেশকের পরিচয়ের বাইরে এবার তিনি অভিনেতা হিসেবে হাজির হচ্ছেন স্পর্ধা একাডেমির নতুন প্রযোজনা ‘গোলমাথা আর চোখামাথা’ নাটকে।

জার্মান নাট্যকার বের্টল্ট ব্রেখট-এর নাটক অবলম্বনে নির্মিত এ প্রযোজনায় সৈয়দ জামিল আহমেদ অভিনয় করছেন একজন বিচারকের চরিত্রে। নাটকটির বাংলা অনুবাদ করেছেন অনিরুদ্ধ অনু এবং পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন মহসিনা আক্তার।

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফেরা প্রসঙ্গে সৈয়দ জামিল আহমেদ জানান, সর্বশেষ ১৯৮৪ সালে তিনি ‘ফণীমনসা’ নাটকে অভিনয় করেছিলেন। এরপর চার দশকেরও বেশি সময় কেটে গেলেও আর মঞ্চে অভিনেতা হিসেবে ওঠা হয়নি। অভিনয়ে ফেরার অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “আমার ছাত্রীর নির্দেশনায় কাজ করছি, এটি আমার জন্য গর্বের বিষয়। মহসিনা আমার চেয়ে ভিন্ন পদ্ধতিতে কাজ করেন। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। এই নাটকে বেবি বুমার থেকে জেনজি—চার প্রজন্মের শিল্পীরা একসঙ্গে কাজ করছেন, যা সত্যিই অনন্য অভিজ্ঞতা।”

তিনি আরও মনে করেন, একজন নির্দেশকের নিয়মিত অভিনয় করাও জরুরি। কারণ মঞ্চে অভিনয়ের মাধ্যমে শিল্পীদের নানা চ্যালেঞ্জ ও বাস্তবতা কাছ থেকে উপলব্ধি করা যায়, যা পরবর্তী সময়ে নির্দেশনার কাজেও ইতিবাচক প্রভাব ফেলে।

আগামী ২৩ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এরপর ২৪ জুলাই বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় এবং ২৫ জুলাই একই সময়ে আরও চারটি প্রদর্শনী মঞ্চস্থ হবে।

নাটকটিতে সৈয়দ জামিল আহমেদের পাশাপাশি অভিনয় করছেন তিতাস জিয়া, ফাইযা চৌধুরী, ফাতিমা নুজহাত কাদেরী, শামস ইমন, ইভা আফরোজ খান, নুসরাত জাহানসহ একঝাঁক শিল্পী।

উল্লেখ্য, এর আগে স্পর্ধা একাডেমি অব পারফর্মিং আর্টসের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে নাটকটি মঞ্চস্থ করেছিলেন নির্দেশক মহসিনা আক্তার। নতুন আয়োজনে এবার নাটকটি আবারও দর্শকের সামনে আসছে। দেশের নাট্যচর্চায় সৈয়দ জামিল আহমেদ এক উজ্জ্বল নাম। তাঁর নির্দেশিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘চাকা’, ‘বিষাদসিন্ধু’, ‘এক হাজার অউর এক থি রাত’, ‘বেহুলার ভাসান’, ‘সঙ ভঙ চঙ’, ‘রিজওয়ান’, ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’, ‘বিস্ময়কর সবকিছু’ এবং ‘আমি বীরাঙ্গনা বলছি’। এছাড়া তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ জুলাই ২০২৬

৪২ বছর পর মঞ্চে অভিনয়ে ফিরছেন সৈয়দ জামিল আহমেদ

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত