সংবাদ

বিশ্বকাপ ফাইনালের সমাপনী আয়োজনে থাকছেন টম ক্রুজ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৬:০৫ পিএম

বিশ্বকাপ ফাইনালের সমাপনী আয়োজনে থাকছেন টম ক্রুজ

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মহারণের আগে দর্শকদের জন্য থাকছে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান। আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের আগে বিশ্বসংগীত ও বিনোদন অঙ্গনের তারকাদের উপস্থিতিতে জমে উঠবে এই আয়োজন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে থাকছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ।

ফিফার প্রকাশিত তালিকা অনুযায়ী, এবারের সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করবেন ইতালির জনপ্রিয় গায়িকা লরা পাউসিনি, মার্কিন শিল্পী নিকোল শেরজিঙ্গার, ব্রিটিশ গায়ক রবি উইলিয়ামস এবং জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা আইশোস্পিড। তবে টম ক্রুজকে পারফর্মার হিসেবে নয়, ‘বিশেষ উপস্থিতি’ এর অতিথি হিসেবে রাখা হয়েছে। তার উপস্থিতি বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে মনে করছেন আয়োজকরা।

এর আগেও বিশ্বকাপের একাধিক ম্যাচে গ্যালারিতে উপস্থিত হয়ে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছিলেন ‘মিশন: ইম্পসিবল’ তারকা টম ক্রুজ। এবার ফাইনালের মঞ্চেও থাকছেন তিনি, যা ভক্তদের জন্য বাড়তি চমক হয়ে আসছে। সমাপনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনার পাশাপাশি দর্শকদের জন্য থাকবে নানা বিশেষ আয়োজন, ইন্টারঅ্যাকটিভ অ্যাক্টিভিটি, পুরস্কার এবং ম্যাচপূর্ব বিনোদনের ব্যবস্থা। সব মিলিয়ে বিশ্বকাপ ফাইনালের আগে ফুটবল ও বিনোদনের এক অনন্য উৎসবের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ জুলাই ২০২৬

বিশ্বকাপ ফাইনালের সমাপনী আয়োজনে থাকছেন টম ক্রুজ

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মহারণের আগে দর্শকদের জন্য থাকছে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান। আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের আগে বিশ্বসংগীত ও বিনোদন অঙ্গনের তারকাদের উপস্থিতিতে জমে উঠবে এই আয়োজন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে থাকছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ।

ফিফার প্রকাশিত তালিকা অনুযায়ী, এবারের সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করবেন ইতালির জনপ্রিয় গায়িকা লরা পাউসিনি, মার্কিন শিল্পী নিকোল শেরজিঙ্গার, ব্রিটিশ গায়ক রবি উইলিয়ামস এবং জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা আইশোস্পিড। তবে টম ক্রুজকে পারফর্মার হিসেবে নয়, ‘বিশেষ উপস্থিতি’ এর অতিথি হিসেবে রাখা হয়েছে। তার উপস্থিতি বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে মনে করছেন আয়োজকরা।

এর আগেও বিশ্বকাপের একাধিক ম্যাচে গ্যালারিতে উপস্থিত হয়ে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছিলেন ‘মিশন: ইম্পসিবল’ তারকা টম ক্রুজ। এবার ফাইনালের মঞ্চেও থাকছেন তিনি, যা ভক্তদের জন্য বাড়তি চমক হয়ে আসছে। সমাপনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনার পাশাপাশি দর্শকদের জন্য থাকবে নানা বিশেষ আয়োজন, ইন্টারঅ্যাকটিভ অ্যাক্টিভিটি, পুরস্কার এবং ম্যাচপূর্ব বিনোদনের ব্যবস্থা। সব মিলিয়ে বিশ্বকাপ ফাইনালের আগে ফুটবল ও বিনোদনের এক অনন্য উৎসবের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত