সংবাদ

গফরগাঁওয়ে নাতিকে বাঁচাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)
প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৫:৪২ পিএম

গফরগাঁওয়ে নাতিকে বাঁচাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
পাগলা থানা। ছবি : সংবাদ

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোবাইল চুরির অভিযোগে নাতিকে মারধর থেকে রক্ষা করতে গিয়ে নবী হোসেন মৃধা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) রাত পৌনে নয়টার দিকে উপজেলার উস্থি ইউনিয়নের হাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নবী হোসেন ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নবী হোসেনের নাতি রানা মিয়াকে (২০) মোবাইল চুরির অভিযোগে একদল লোক ধরে নিয়ে যায়। পরে স্থানীয় বিএনপি নেতা শামসুল ইসলাম ফারুকের বন্ধ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বাদল মার্কেটে তাকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। খবর পেয়ে নবী হোসেন তার নাতিকে বাঁচাতে যান। এ সময় হামলাকারীরা তাকেও মারধর ও ধাক্কা দেয়। একপর্যায়ে তিনি বুকে প্রচণ্ড আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

স্বজনেরা নবী হোসেনকে উদ্ধার করে দ্রুত গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৌসুমী আক্তার তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

নিহতের ভাতিজা জলিল মিয়া অভিযোগ করেন, তার নাতিকে চুরির অপবাদে অন্যায়ভাবে মারধর করা হচ্ছিল। নবী হোসেন নাতিকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়ে মারা গেছেন। তবে স্থানীয় বিএনপি নেতা শামসুল ইসলাম ফারুক বলেন, ‘আমার দোকান কয়েকদিন ধরে বন্ধ। আমি অসুস্থ থাকায় বাড়িতেই ছিলাম। কারা এ ঘটনায় জড়িত, তা আমি জানি না।’

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

গফরগাঁওয়ে নাতিকে বাঁচাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত