সংবাদ

পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে গ্রেপ্তার ৩৯ হাজার

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০১:১৯ পিএম

পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে গ্রেপ্তার ৩৯ হাজার
ছবি: সংগৃহীত

পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে ৩৯ হাজার ২৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য মামলা ও অভিযানে গ্রেপ্তার হয়েছে আরও ১ লাখ ২ হাজার ৭২২ জন। সব মিলিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনে।

পুলিশ এই সময়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, ৬৩৮টি দেশীয় অস্ত্র এবং ১০ হাজার ৩০০টি চকলেট বাজি।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে—পিস্তল ১০১টি, শুটারগান ৩৫টি, এলজি ৩৮টি, রিভলবার ১৯টি, বন্দুক ৯২টি, পাইপগান ১৫টি, শটগান ৭টি, রাইফেল ৩টি, এসএমজি ২টি, এয়ারগান ১২টি ও পেনগান ১টি।

অভিযানে পুলিশ ৯১ লাখ ২২ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৯ হাজার ৮০ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ এবং ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজা উদ্ধার করেছে। এসব মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ১৭ হাজার ৬৬টি মামলা দায়ের করা হয়েছে এবং ২৪ হাজার ৮২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগেও পুলিশ বিভিন্ন সময়ে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে। গত কয়েক মাসে টানা অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও মাদক উদ্ধার এবং অসংখ্য অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে গ্রেপ্তার ৩৯ হাজার

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে ৩৯ হাজার ২৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য মামলা ও অভিযানে গ্রেপ্তার হয়েছে আরও ১ লাখ ২ হাজার ৭২২ জন। সব মিলিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনে।

পুলিশ এই সময়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, ৬৩৮টি দেশীয় অস্ত্র এবং ১০ হাজার ৩০০টি চকলেট বাজি।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে—পিস্তল ১০১টি, শুটারগান ৩৫টি, এলজি ৩৮টি, রিভলবার ১৯টি, বন্দুক ৯২টি, পাইপগান ১৫টি, শটগান ৭টি, রাইফেল ৩টি, এসএমজি ২টি, এয়ারগান ১২টি ও পেনগান ১টি।

অভিযানে পুলিশ ৯১ লাখ ২২ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৯ হাজার ৮০ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ এবং ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজা উদ্ধার করেছে। এসব মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ১৭ হাজার ৬৬টি মামলা দায়ের করা হয়েছে এবং ২৪ হাজার ৮২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগেও পুলিশ বিভিন্ন সময়ে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে। গত কয়েক মাসে টানা অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও মাদক উদ্ধার এবং অসংখ্য অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে। 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত