সংবাদ

হবিগঞ্জে টানটান উত্তেজনা, ১৪৪ ধারা জারি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০১:৩৫ পিএম

হবিগঞ্জে টানটান উত্তেজনা, ১৪৪ ধারা জারি
ছবি : এআই

হবিগঞ্জ পৌর এলাকায় বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার (২৯ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ এক আদেশের মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে হবিগঞ্জ পৌর এলাকায় এনসিপি বিক্ষোভ সমাবেশ ও পথসভার ডাক দিয়েছিল। একই সময়ে ও একই স্থানে সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও জেলা ছাত্রদল পাল্টা প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয়। দুই পক্ষের এই পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক ও সহিংসতার আশঙ্কা তৈরি হয়।

জেলা ম্যাজিস্ট্রেট তার আদেশে জানান, দুই পক্ষের বিপুল জনসমাগমের ফলে আইনশৃঙ্খলার অবনতি ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই জননিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকায় ৫ বা তার বেশি মানুষের সমাগম, মিছিল, সভা-সমাবেশ, স্লোগান ও মাইকিং নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। ওই হামলার প্রতিবাদে বুধবার নতুন কর্মসূচি দিয়েছিল এনসিপি। এনসিপি এই হামলার জন্য বিএনপিকে দায়ী করলেও ছাত্রদল তা অস্বীকার করেছে। উদ্ভূত পরিস্থিতিতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ বলেন, কয়েকটি রাজনৈতিক দল একই স্থানে সমবেত হওয়ার ঘোষণা দেওয়ায় বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়েছিল। পরিস্থিতি বিবেচনায় জননিরাপত্তা নিশ্চিত করতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

হবিগঞ্জে টানটান উত্তেজনা, ১৪৪ ধারা জারি

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত