তরুণ সমাজের উদ্ভাবনী চিন্তা, গবেষণা, শিল্পখাতের সঙ্গে একাডেমিয়ার সংযোগ এবং সম্ভাবনাময় বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে করণীয় নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে 'তারুণ্য ও সম্ভাবনার বাংলাদেশ' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে বরিশাল শিল্পকলা একাডেমিতে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক আবদুল্লাহ আল মামুন।
তিনি তরুণ প্রজন্ম ও মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গৃহীত বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে দেশের সীমিতসংখ্যক বিশ্ববিদ্যালয়ে ভাষাশিক্ষা কার্যক্রম রয়েছে। সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে আরও ৩০টি বিশ্ববিদ্যালয়ে সরকারি সহযোগিতায় ভাষাশিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ৫০ হাজার বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীকে তথ্যপ্রযুক্তি, ভাষা ও নৈতিকতা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান তিনি। একাডেমিয়া-শিল্প সহযোগিতা জোরদার করা, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বৈষম্য কমানো, শিক্ষকদের প্রশিক্ষণ এবং অভিন্ন একাডেমিক ক্যালেন্ডার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, উদ্যোক্তা হওয়ার মানসিকতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক (এআই) দক্ষতা অর্জনে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে, যাতে তরুণেরা ভবিষ্যতের কর্মবাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারেন। তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ, তরুণেরাই হবেন আগামী দিনের পরিবর্তনের কারিগর। এ জন্যই বর্তমান সরকার অবকাঠামোগত উন্নয়নের চেয়ে মানবসম্পদ উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল, ফরচুন গ্রুপ ও ফরচুন সুজ লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমান এবং ডাটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট মনজুর মাহমুদ। শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক সায়মা আক্তার।
সেমিনারে তরুণদের দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন, গবেষণার প্রসার, বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের কার্যকর অংশীদারত্ব এবং কর্মসংস্থানের নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি উচ্চশিক্ষাকে বাস্তবমুখী ও শিল্পবান্ধব করে তোলা এবং কীভাবে একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়, সে বিষয়েও আলোচনা হয়।
অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষক, গবেষক, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন