সংবাদ

কিশোরীকে ধর্ষণের পর হত্যা, দুজনের মৃত্যুদণ্ড

প্রতিনিধি, হবিগঞ্জ
প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম

কিশোরীকে ধর্ষণের পর হত্যা, দুজনের মৃত্যুদণ্ড
ছবি : সংবাদ

হবিগঞ্জের নবীগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার দায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের খলিল উদ্দিন ও গোলাম হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৬ ডিসেম্বর রাতে নবীগঞ্জে ধানি জমিতে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরদিন সকালে স্থানীয় লোকজন জমিতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরবর্তীতে নিহত কিশোরীর বাবা বাদী হয়ে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকালে খলিল উদ্দিন ও গোলাম হোসেনের সম্পৃক্ততা উন্মোচিত হয় এবং আসামি খলিল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ দুই আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন আদালত। রায় ঘোষণার পর আসামিদের কড়া নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি আইনজীবী কামাল উদ্দিন সেলিম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

কিশোরীকে ধর্ষণের পর হত্যা, দুজনের মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জের নবীগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার দায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের খলিল উদ্দিন ও গোলাম হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৬ ডিসেম্বর রাতে নবীগঞ্জে ধানি জমিতে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরদিন সকালে স্থানীয় লোকজন জমিতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরবর্তীতে নিহত কিশোরীর বাবা বাদী হয়ে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকালে খলিল উদ্দিন ও গোলাম হোসেনের সম্পৃক্ততা উন্মোচিত হয় এবং আসামি খলিল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ দুই আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন আদালত। রায় ঘোষণার পর আসামিদের কড়া নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি আইনজীবী কামাল উদ্দিন সেলিম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত