সংবাদ

হামে ঝরলো আরও ৪ প্রাণ, মৃত্যু বেড়ে ৮৩৫

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৬:৩১ পিএম

হামে ঝরলো আরও ৪ প্রাণ, মৃত্যু বেড়ে ৮৩৫
ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৫ জনে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গে ২ জন, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৮৭০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ২৭ হাজার ৪১০ জনের শরীরে এবং হাম শনাক্ত হয়েছে ১৫ হাজার ৮৭৪ জনের।

এ পর্যন্ত হামের উপসর্গে ৭৩৯ জন এবং নিশ্চিত হামে ৯৬ জন মারা গেছেন। হাম ও এর উপসর্গ নিয়ে ১ লাখ ১০ হাজার ১৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৬ হাজার ৫৩ জন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

হামে ঝরলো আরও ৪ প্রাণ, মৃত্যু বেড়ে ৮৩৫

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৫ জনে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গে ২ জন, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৮৭০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ২৭ হাজার ৪১০ জনের শরীরে এবং হাম শনাক্ত হয়েছে ১৫ হাজার ৮৭৪ জনের।

এ পর্যন্ত হামের উপসর্গে ৭৩৯ জন এবং নিশ্চিত হামে ৯৬ জন মারা গেছেন। হাম ও এর উপসর্গ নিয়ে ১ লাখ ১০ হাজার ১৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৬ হাজার ৫৩ জন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত