সংবাদ

সাতক্ষীরায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৭:৪১ পিএম

সাতক্ষীরায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব
ছবিঃ সংবাদ

সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ড. মোহাম্মাদ আশরাফুল আলম।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টা ২৫ মিনিটে তিনি হাসপাতালটি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

পরিদর্শনকালে যুগ্মসচিব হাসপাতালের জরুরি বিভাগ, আল্ট্রাসনোগ্রাম কক্ষ, প্যাথোলজি বিভাগ, রান্নাঘর, ডেন্টাল বিভাগ, এনসিডি কর্নার, গাইনি বিভাগ এবং আইএমসিআই কর্নার ঘুরে দেখেন। এছাড়া তিনি বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসা সেবার বিষয়ে কথা বলেন।

পরিদর্শন শেষে হাসপাতালের পরিচ্ছন্নতা, চিকিৎসাসেবার পরিবেশ এবং সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় হাসপাতালের সেবার মান আরও উন্নত রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সাতক্ষীরায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ড. মোহাম্মাদ আশরাফুল আলম।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টা ২৫ মিনিটে তিনি হাসপাতালটি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

পরিদর্শনকালে যুগ্মসচিব হাসপাতালের জরুরি বিভাগ, আল্ট্রাসনোগ্রাম কক্ষ, প্যাথোলজি বিভাগ, রান্নাঘর, ডেন্টাল বিভাগ, এনসিডি কর্নার, গাইনি বিভাগ এবং আইএমসিআই কর্নার ঘুরে দেখেন। এছাড়া তিনি বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসা সেবার বিষয়ে কথা বলেন।

পরিদর্শন শেষে হাসপাতালের পরিচ্ছন্নতা, চিকিৎসাসেবার পরিবেশ এবং সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় হাসপাতালের সেবার মান আরও উন্নত রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত