সংবাদ

আসছে জম্বি মহাযুদ্ধ, মুখোমুখি রণবীর-কার্তিক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১২:৪৫ পিএম

আসছে জম্বি মহাযুদ্ধ, মুখোমুখি রণবীর-কার্তিক

বলিউডে এবার জম্বি ঘরানার সিনেমার দাপট দেখা যেতে যাচ্ছে। ২০২৭ সালে একের পর এক জম্বি থ্রিলার মুক্তির প্রস্তুতি চলছে, যেখানে মুখোমুখি হতে যাচ্ছেন রণবীর সিং, কার্তিক আরিয়ান, টাইগার শ্রফসহ একাধিক তারকা। ফলে বক্স অফিসে জমতে পারে নতুন এক প্রতিযোগিতা।

‘ধুরন্ধর’-এর রেকর্ড সাফল্যের পর পরিচালক জয় মেহতার নির্মাণে জম্বি থ্রিলার ‘প্রলয়’ নিয়ে ফিরছেন রণবীর সিং। নোবেলজয়ী লেখক জোসে সারামাগোর বিখ্যাত উপন্যাস ‘ব্লাইন্ডনেস’ অবলম্বনে নির্মিত ছবিটির শুটিং আগামী বছরের শেষদিকে শেষ হওয়ার কথা।

অন্যদিকে পরিচালক বিষ্ণুবর্ধনের নতুন একটি নাম চূড়ান্ত না হওয়া জম্বি থ্রিলারে অভিনয় করছেন কার্তিক আরিয়ান। আগামী মাসে ছবিটির শুটিং শুরু হবে এবং ২০২৭ সালের মাঝামাঝি সময়ে মুক্তির পরিকল্পনা রয়েছে। ফলে ‘প্রলয়’-এর আগেই কার্তিকের সিনেমা প্রেক্ষাগৃহে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে জম্বি ট্রেন্ডে যোগ দিচ্ছেন টাইগার শ্রফও। আহমেদ খানের পরিচালনায় একটি জম্বি-কমেডি সিনেমায় দেখা যাবে তাকে। পাশাপাশি তেলেগু ব্লকবাস্টার ‘জম্বি রেড্ডি’-এর সিক্যুয়েল নিয়ে আসছেন তেজা সাজ্জা ও শানায়া কাপুর।

ভারতীয় দর্শকদের কাছে জম্বি ঘরানা নতুন নয়। ‘গো গোয়া গন’, ‘বেতাল’, আর আন্তর্জাতিকভাবে ‘ট্রেন টু বুসান’ ও ‘অল অব আস আর ডেড’-এর জনপ্রিয়তার পর এই ঘরানার প্রতি দর্শকদের আগ্রহ বেড়েছে। তাই নির্মাতাদের বিশ্বাস, শুধু জম্বি নয়, বিশ্বমানের গল্প ও নির্মাণই নির্ধারণ করবে কোন ছবি বক্স অফিসে এগিয়ে থাকবে।

এখন দেখার বিষয়, রণবীর সিংয়ের ‘প্রলয়’, কার্তিক আরিয়ানের নতুন জম্বি থ্রিলার নাকি টাইগার শ্রফের জম্বি-কমেডি বলিউডের এই জম্বি মহাযুদ্ধে শেষ হাসি কে হাসেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আসছে জম্বি মহাযুদ্ধ, মুখোমুখি রণবীর-কার্তিক

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত