সংবাদ

পরবর্তী রাষ্ট্রপতি কে? সিদ্ধান্ত হতে পারে আজকের বৈঠকে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ০৮:৩২ এএম

পরবর্তী রাষ্ট্রপতি কে? সিদ্ধান্ত হতে পারে আজকের বৈঠকে
ছবি : সংগৃহীত

দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনীত করা হবে, তা নিয়ে সিদ্ধান্ত নিতে শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারম্যান ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৪ জুলাই) শারীরিক ও মানসিক সক্ষমতা হারানোর কারণ দেখিয়ে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর পদটি শূন্য হয়। বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে এই পদ পূরণের বাধ্যবাধকতা থাকায় দ্রুততম সময়ের মধ্যে প্রার্থী চূড়ান্ত করতে চায় ক্ষমতাসীন বিএনপি।

স্থায়ী কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, শনিবারের বৈঠকে রাষ্ট্রপতি পদের জন্য সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের ভার দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপরই ন্যস্ত করা হতে পারে।

দলীয় অন্দরে রাষ্ট্রপতি হিসেবে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। দীর্ঘ সময় দলকে সুসংগঠিত রাখা এবং ক্লিন ইমেজের কারণে তিনি দৌড়ে এগিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। তবে আলোচনায় রয়েছেন স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান এবং নজরুল ইসলাম খানও। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকেও স্থায়ীভাবে এই পদে রাখা হতে পারে। সে ক্ষেত্রে স্পিকার পদে পরিবর্তন আসতে পারে।

বিএনপির নীতিনির্ধারকরা মনে করছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রপতির পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা এবং সংস্কার প্রক্রিয়ায় রাষ্ট্রপ্রধানের ভূমিকা অগ্রগণ্য।

বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সাম্প্রতিক সংঘাতের বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০১ আগস্ট ২০২৬

পরবর্তী রাষ্ট্রপতি কে? সিদ্ধান্ত হতে পারে আজকের বৈঠকে

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত