সংবাদ

দুই দফায় টানা ছুটির সুযোগ আগস্টে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ১১:৫০ এএম

দুই দফায় টানা ছুটির সুযোগ আগস্টে
ছবি : সংগৃহীত

চলতি আগস্ট মাসে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য দুই দফায় টানা ৮ দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, সরকারি ছুটির সঙ্গে মাত্র ২ দিন বাড়তি ছুটি (নৈমিত্তিক) সমন্বয় করতে পারলেই দুইবার টানা ৪ দিন করে মোট ৮ দিন অবসর কাটাতে পারবেন তারা।

আগস্টের ছুটির পঞ্জিকা অনুযায়ী, আগামী ৫ আগস্ট বুধবার ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরের দিন ৬ আগস্ট বৃহস্পতিবার অফিস খোলা। যদি কোনো কর্মকর্তা বা কর্মচারী ওই দিনটি নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি হিসেবে নিতে পারেন, তবে ৭ ও ৮ আগস্ট (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিনের একটি ছুটি উপভোগ করা সম্ভব হবে।

একইভাবে মাসের শেষ দিকেও দীর্ঘ ছুটির সুযোগ রয়েছে। সরকারি তালিকা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বুধবার ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। এর পরের দিন ২৭ আগস্ট বৃহস্পতিবার অফিস খোলা থাকলেও ওই দিন বাড়তি ছুটি নিলে পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ আবারও টানা ৪ দিনের অবসর মিলবে।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সাধারণত সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকে। অনেক বেসরকারি প্রতিষ্ঠানও এই দিনে ছুটি দিয়ে থাকে। তবে জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে এই ছুটির নিয়ম প্রযোজ্য হবে না।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ক্যালেন্ডারের এই বিন্যাসকে কাজে লাগিয়ে অনেক চাকরিজীবী আগেভাগেই ভ্রমণের বা পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করছেন।

'\

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০১ আগস্ট ২০২৬

দুই দফায় টানা ছুটির সুযোগ আগস্টে

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত