সংবাদ

ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ১০:৪৪ এএম

ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে নয়টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

৩ দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঢাকায় পৌঁছান সার্জিও গর। সফরের প্রথম দিন সন্ধ্যায় তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) লেভেল-৩ থেকে কমিয়ে লেভেল-২-এ নামিয়ে আনে। এই সিদ্ধান্তকে বাংলাদেশের জন্য ইতিবাচক ও ‘দারুণ খবর’ হিসেবে অভিহিত করেছেন সার্জিও গর।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার (৩১ জুলাই) সার্জিও গরের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করে। সেখানে তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রা ও মানবিক সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় রোহিঙ্গারা দ্রুত স্বদেশে প্রত্যাবর্তনের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবারের বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও সুসংহত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। সার্জিও গরের এই সফরকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বর্তমান সরকারের কূটনৈতিক ঘনিষ্ঠতা বৃদ্ধির একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০১ আগস্ট ২০২৬

ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত