সংবাদ

হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন

প্রতিনিধি, হবিগঞ্জ
প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ০৭:২৮ পিএম

হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন। ছবি : সংগৃহীত

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ সংগঠনের ১১ নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত। রোববার (২ আগস্ট) দুপুরে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক মো. আবদুল মন্নান এই জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কুতুব উদ্দিন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আমরা আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি যে মামলাটি পুরোপুরি ভিত্তিহীন। মামলায় ঘটনার তারিখ, সময় এবং আসামিরা কে কাকে আঘাত করেছেন, তার কোনো সুনির্দিষ্ট বর্ণনা নেই। আদালত এসব বিষয় বিবেচনা করে আসামিদের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্ত অন্য নেতাকর্মীরা হলেন-বৃন্দাবন কলেজ ছাত্রদলের সদস্যসচিব আশরাফুজ্জামান রিয়াজ, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক আসিফুল ইসলাম ইমন, কলেজ ছাত্রদল নেতা মোজাক্কির হোসেন ইমন, এম এইচ শিমুল, আল সাইমুন, মাহফুজ চৌধুরী, ইশতিয়াক রহমান ইফতি, শেখ সাব্বির, নাজমুল হোসেন অনি ও রক্সি ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, গত বুধবার রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন ‘হবিগঞ্জ জেলা ছাত্র শক্তি’র আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদী হয়ে এই মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, গত ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির পদযাত্রা শেষে ছাত্রদল নেতাকর্মীরা তাদের গাড়িবহরে হামলা চালান। এতে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ কয়েকজন আহত হন।

জামিন পাওয়ার পর জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, ‘আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়েছিল, যার কোনো ভিত্তি নেই। আদালত ন্যায়বিচার করেছেন।’

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০২ আগস্ট ২০২৬

হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত