সংবাদ

১০ স্পোর্টস ভিলেজের একটি হবে বগুড়ায় : ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রতিনিধি, মোকামতলা (বগুড়া)
প্রতিনিধি, মোকামতলা (বগুড়া)
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ০৭:৩১ পিএম

১০ স্পোর্টস ভিলেজের একটি হবে বগুড়ায় : ক্রীড়া প্রতিমন্ত্রী
ছবি : সংবাদ

চলতি অর্থবছরে দেশে ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে, যার মধ্যে একটি বগুড়ায় নির্মিত হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলাতেই স্পোর্টস ভিলেজ তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের।

রোববার (২ আগস্ট) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার গঠনের মাত্র পাঁচ মাসের মধ্যেই আমরা মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদান করেছি। ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদানের কার্যক্রমও শুরু হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে আমরা সমৃদ্ধ বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারব বলে আশা করছি।’

খেলার মাঠ রক্ষার ওপর গুরুত্বারোপ করে আমিনুল হক বলেন, ‘বিগত সময়ে যেখানেই খালি জায়গা ছিল, সেখানেই দখল করে স্থাপনা তৈরি করা হয়েছে। বর্তমান সরকারের নির্দেশনা হলো-যেখানেই খালি জায়গা পাওয়া যাবে, সেখানেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলার উপযোগী মাঠ তৈরি করা হবে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার জন্যও কাজ শুরু হয়েছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান এবং উপজেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই ফুটবল ম্যাচ দেখতে বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার দর্শক সমবেত হন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

১০ স্পোর্টস ভিলেজের একটি হবে বগুড়ায় : ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

চলতি অর্থবছরে দেশে ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে, যার মধ্যে একটি বগুড়ায় নির্মিত হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলাতেই স্পোর্টস ভিলেজ তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের।

রোববার (২ আগস্ট) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার গঠনের মাত্র পাঁচ মাসের মধ্যেই আমরা মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদান করেছি। ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদানের কার্যক্রমও শুরু হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে আমরা সমৃদ্ধ বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারব বলে আশা করছি।’

খেলার মাঠ রক্ষার ওপর গুরুত্বারোপ করে আমিনুল হক বলেন, ‘বিগত সময়ে যেখানেই খালি জায়গা ছিল, সেখানেই দখল করে স্থাপনা তৈরি করা হয়েছে। বর্তমান সরকারের নির্দেশনা হলো-যেখানেই খালি জায়গা পাওয়া যাবে, সেখানেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলার উপযোগী মাঠ তৈরি করা হবে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার জন্যও কাজ শুরু হয়েছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান এবং উপজেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই ফুটবল ম্যাচ দেখতে বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার দর্শক সমবেত হন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত