সংবাদ

ছিলেন কাজের অপেক্ষায়, ফিরলেন লাশ হয়ে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, ০৯:৪৬ এএম

ছিলেন কাজের অপেক্ষায়, ফিরলেন লাশ হয়ে
ছবি : সংগৃহীত

বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় বাসচাপায় ৬ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) ভোরে কাজের সন্ধানে রাস্তার পাশে অপেক্ষা করার সময় একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক পিলারে ধাক্কা দেয়। একই সময়ে সেখানে কাজের সন্ধানে অনেক দিনমজুর শ্রমিক অপেক্ষা করছিলেন। বাসটি তাদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ১৮ জনের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, বাসটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এই ঘটনায় আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ছিলেন কাজের অপেক্ষায়, ফিরলেন লাশ হয়ে

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় বাসচাপায় ৬ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) ভোরে কাজের সন্ধানে রাস্তার পাশে অপেক্ষা করার সময় একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক পিলারে ধাক্কা দেয়। একই সময়ে সেখানে কাজের সন্ধানে অনেক দিনমজুর শ্রমিক অপেক্ষা করছিলেন। বাসটি তাদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ১৮ জনের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, বাসটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এই ঘটনায় আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত