বাগেরহাট জেলা সদরের একটি পরিত্যক্ত ডোবা থেকে আনুমানিক ৩৫ বছর
বয়সী এক অজ্ঞাতপরিচয় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট)
রাতে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের জাফর নামের এক ব্যক্তির বাড়ির পেছনের ডোবা থেকে
মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়
লোকজন পুলিশে খবর দেন। পরে রাতে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। মরদেহে পচন ধরায় শরীরে আঘাতের
চিহ্ন আছে কি না, তা তাৎক্ষণিকভাবে বোঝা সম্ভব হয়নি। নিহিত নারীর পরনে পাজামা ও মেক্সি
ছিল। পুলিশের ধারণা, ৫–৬ দিন আগে তাকে হত্যা করে ওই নির্জন স্থানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল
আরেফিন শুক্রবার (৭ আগস্ট) সকালে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর
হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ জন্য সব থানায়
বেতার বার্তা পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন