সংবাদ

হাত-পা বাঁধা ও মুখে টেপ পেঁচানো যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধি, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রতিনিধি, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম

হাত-পা বাঁধা ও মুখে টেপ পেঁচানো যুবকের লাশ উদ্ধার
ছবি : সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কলেজ মোড় এলাকা থেকে হাত-পা বাঁধা ও মুখে সেলোটেপ মোড়ানো অবস্থায় আব্দুল্লাহ (২২) নামে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল্লাহ হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার চিকনপুর এলাকার আউয়াল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে কলেজ মোড় সংলগ্ন এলাকায় রাস্তার পাশে এক যুবককে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় এক ব্যবসায়ী। কাছে গিয়ে দেখা যায়, যুবকের হাত-পা এবং মুখ শক্ত করে সেলোটেপ দিয়ে পেঁচানো রয়েছে। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে নাসিরনগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

হাত-পা বাঁধা ও মুখে টেপ পেঁচানো যুবকের লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কলেজ মোড় এলাকা থেকে হাত-পা বাঁধা ও মুখে সেলোটেপ মোড়ানো অবস্থায় আব্দুল্লাহ (২২) নামে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল্লাহ হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার চিকনপুর এলাকার আউয়াল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে কলেজ মোড় সংলগ্ন এলাকায় রাস্তার পাশে এক যুবককে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় এক ব্যবসায়ী। কাছে গিয়ে দেখা যায়, যুবকের হাত-পা এবং মুখ শক্ত করে সেলোটেপ দিয়ে পেঁচানো রয়েছে। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে নাসিরনগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত