চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। আজ সোমবার দুপুরে নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট-বাদুরতলা এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারে মিছিলটি বের করা হয়েছিল বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. মিজানুর রহমানসহ কয়েকজন নেতাকর্মীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে মিছিলের ভিডিও প্রকাশ করা হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যম সূত্রে জানা যায়, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম প্রমি ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ নেতা ওয়াসিমের নির্দেশনায় মিজানুল ইসলাম আসপিনের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক সংবাদকে বলেন, ‘ভিডিওটি খুব সম্ভব সকালের, যা ইতিমধ্যে আমাদের নজরে এসেছে। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।’

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন