বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৬ জন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে জেলার ঢাকা-রংপুর মহাসড়কের ঠেঙ্গামারা ও শাজাহানপুরের রানীরহাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাহালু উপজেলার রামপুর এলাকার শফিকুল ইসলাম (৪৫) ও আরাফাত (১৬) এবং বগুড়া সদরের বানদিঘী-ইসবপুর গ্রামের মৃত নুরুজ্জামান মণ্ডলের স্ত্রী খাদিজা খাতুন (৫২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের বগুড়া সদরের ঠেঙ্গামারা এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও আরাফাত নিহত হন। এ সময় অটোরিকশার আরও তিন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর নিহত শফিকুল ও আরাফাতের মরদেহ নিয়ে স্বজনেরা একটি অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফিরছিলেন। পথে বগুড়ার শাজাহানপুর উপজেলার রানীরহাট এলাকায় পৌঁছালে অন্য একটি অজ্ঞাতনামা গাড়ি লাশবাহী অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা মোছা. খাদিজা খাতুন নিহত হন। এ সময় তার ছেলে শাহ পরান (২৮), পুত্রবধূ জুই আক্তার (২২) ও তিন বছরের নাতি সাব্বির (৩) আহত হন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রইচ উদ্দিন বলেন, বাস দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গেছেন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনায় নিহত নারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন