জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী ও অভিনেতা পার্থ শেখ অভিনীত একক নাটক ‘অমর প্রেম’ মুক্তির পর থেকেই দর্শকমহলে ইতিবাচক সাড়া ফেলেছে। নাটকটিতে তটিনী ও পার্থর রসায়ন এবং অভিনয় প্রশংসা কুড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।
নাটকটি পরিচালনা
করেছেন জাহিদুল ইসলাম সুজন। সিএমভি প্রযোজিত ‘অমর প্রেম’ গত ২৬ জুলাই ইউটিউবে মুক্তি
পায়। মুক্তির পর থেকেই নাটকটি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
বিশেষ করে দীর্ঘ
সাত মাস পর অভিনয়ে ফেরা পার্থ শেখের জন্য নাটকটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ব্যক্তিগত
কারণে অভিনয় থেকে বিরতি নেওয়ার পর ‘অমর প্রেম’-এর মাধ্যমে দ্বিতীয় ইনিংস শুরু করেন
তিনি। আর প্রথম কাজেই দর্শকদের প্রশংসা অর্জন করেছেন এই অভিনেতা।
নাটকটিতে তটিনী
ও পার্থ শেখের পাশাপাশি আরও অভিনয় করেছেন বরেণ্য অভিনেত্রী দিলারা জামান, শতাব্দী ওয়াদুদ,
লুৎফর রহমান জর্জ এবং রাশেদ মামুন অপু।
নাটকের সংগীতও দর্শকদের
মনোযোগ কেড়েছে। শাহরিয়ার মার্সেলের সুর ও সংগীতে দুটি গানে কণ্ঠ দিয়েছেন কনা ও রেহান
রাসূল। গানগুলোর কথা লিখেছেন লুৎফর হাসান ও মাহবুব রহমান।
প্রেম, আবেগ এবং সম্পর্কের টানাপোড়েনের গল্পে নির্মিত ‘অমর প্রেম’ মুক্তির পর থেকেই দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে। বিশেষ করে তটিনী ও পার্থ শেখের পর্দার রসায়ন নাটকটির অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন