এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক শান সায়েককে ঘিরে রাজধানীতে পরপর দুই দিনের দুটি বিশেষ আয়োজন সম্পন্ন হয়েছে।
৩১ জুলাই রাজধানীর
মগবাজারের ‘অ্যাট দ্য টেবিল’-এর মিলনায়তনে অনুষ্ঠিত হয় বর্ষার গানের অ্যালবাম ‘বাদলা
স্মৃতি’-এর প্রকাশনা অনুষ্ঠান। অ্যালবামটির মোড়ক উন্মোচনের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত
দর্শকদের জন্য নিজের জনপ্রিয় কয়েকটি গানও পরিবেশন করেন শান সায়েক।
এরপর ১ আগস্ট রাজধানীর
বনানীর ১১ নম্বর সড়কের কোয়া-তে অনুষ্ঠিত হয় ‘শান সায়েক আনপ্লাগড: মুনসুন মেলোডিজ’ শীর্ষক
বিশেষ সংগীতানুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলা এই আয়োজনে গান,
গল্প ও আড্ডায় দর্শকদের সঙ্গে দারুণ সময় কাটান তিনি। বর্ষার আবহে আয়োজিত অনুষ্ঠানটি
উপস্থিত দর্শকদের কাছ থেকে উষ্ণ সাড়া পায়।
অনুষ্ঠান প্রসঙ্গে
শান সায়েক বলেন, “বর্ষার এই সময়টাকে ঘিরেই আয়োজনটি করেছি। চেয়েছিলাম গান, গল্প আর অনুভূতিতে
ভরা একটি সুন্দর সন্ধ্যা সবাইকে উপহার দিতে। দর্শকদের ভালোবাসা ও উপস্থিতি আমাকে ভীষণ
অনুপ্রাণিত করেছে। যারা অনুষ্ঠানে এসেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।”
এদিকে এর আগে ‘দ্য
বেস্ট টুয়েন্টিফোর’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে শান সায়েকের সুর ও সংগীতে নির্মিত
বিশেষ গান ‘আওয়ার ড্রিম গার্ল’। উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী ববিতাকে জন্মদিনের শুভেচ্ছা
জানিয়ে নির্মিত গানটির কথা লিখেছেন সাংবাদিক ওমর ফারুক।
অভি মঈনুদ্দীনের
পরিকল্পনা ও উদ্যোগে নির্মিত গানটিতে শান সায়েকের সঙ্গে কণ্ঠ দিয়েছেন রাশেদ, শাপলা,
রাইসা, জয় ও তানজিন মিথিলা। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মো. সামছুল হুদা।

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন