সংবাদ

আসিফ-বেবী নাজনীনের নতুন চমক ‘স্বপ্ন ঘুড়ি’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ০৮:৩৯ পিএম

আসিফ-বেবী নাজনীনের নতুন চমক ‘স্বপ্ন ঘুড়ি’

দীর্ঘদিন পর আবারও একসঙ্গে রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই সংগীতশিল্পী আসিফ আকবর ও বেবী নাজনীন। ‘স্বপ্ন ঘুড়ি’ শিরোনামের গানটির কথা লিখেছেন প্রদীপ সাহা, আর সংগীতায়োজন করেছেন মনোয়ার হোসেন টুটুল।

সম্প্রতি মুন্সীগঞ্জের মাওয়ার মনোরম বিভিন্ন লোকেশনে গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে। ভিডিওটি পরিচালনা করেছেন নির্মাতা সেলিম রেজা। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন সাজ্জাদ চৌধুরী ও রিভার আলম রাখি। কোরিওগ্রাফির দায়িত্ব পালন করেছেন গৌরব গোগো।

নির্মাতা সেলিম রেজা জানান, খুব শিগগিরই সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে ‘স্বপ্ন ঘুড়ি’ গানের মিউজিক ভিডিও।

গানটি নিয়ে তিনি বলেন, “এটি একটি রোমান্টিক গান। আসিফ ভাই ও বেবী আপার মতো কিংবদন্তি দুই শিল্পীর গানের ভিডিও নির্মাণ করতে পেরে আমি ভীষণ আনন্দিত। আশা করছি গান ও ভিডিও—দুটিই দর্শকদের ভালো লাগবে।”

তিনি আরও বলেন, “সাউন্ডটেকের কর্ণধার সুলতান মাহমুদ বাবুল ভাইকে ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আসিফ ভাইয়ের গাওয়া আরও কয়েকটি গানের ভিডিও নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেগুলোও পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।”

প্রকাশের আগেই ‘স্বপ্ন ঘুড়ি’ নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের আশা, রোমান্টিক গল্প, মনোমুগ্ধকর লোকেশন এবং আসিফ আকবর ও বেবী নাজনীনের কণ্ঠের সমন্বয়ে গানটি শ্রোতা-দর্শকদের কাছে বিশেষভাবে সমাদৃত হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

আসিফ-বেবী নাজনীনের নতুন চমক ‘স্বপ্ন ঘুড়ি’

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

দীর্ঘদিন পর আবারও একসঙ্গে রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই সংগীতশিল্পী আসিফ আকবর ও বেবী নাজনীন। ‘স্বপ্ন ঘুড়ি’ শিরোনামের গানটির কথা লিখেছেন প্রদীপ সাহা, আর সংগীতায়োজন করেছেন মনোয়ার হোসেন টুটুল।

সম্প্রতি মুন্সীগঞ্জের মাওয়ার মনোরম বিভিন্ন লোকেশনে গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে। ভিডিওটি পরিচালনা করেছেন নির্মাতা সেলিম রেজা। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন সাজ্জাদ চৌধুরী ও রিভার আলম রাখি। কোরিওগ্রাফির দায়িত্ব পালন করেছেন গৌরব গোগো।

নির্মাতা সেলিম রেজা জানান, খুব শিগগিরই সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে ‘স্বপ্ন ঘুড়ি’ গানের মিউজিক ভিডিও।

গানটি নিয়ে তিনি বলেন, “এটি একটি রোমান্টিক গান। আসিফ ভাই ও বেবী আপার মতো কিংবদন্তি দুই শিল্পীর গানের ভিডিও নির্মাণ করতে পেরে আমি ভীষণ আনন্দিত। আশা করছি গান ও ভিডিও—দুটিই দর্শকদের ভালো লাগবে।”

তিনি আরও বলেন, “সাউন্ডটেকের কর্ণধার সুলতান মাহমুদ বাবুল ভাইকে ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আসিফ ভাইয়ের গাওয়া আরও কয়েকটি গানের ভিডিও নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেগুলোও পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।”

প্রকাশের আগেই ‘স্বপ্ন ঘুড়ি’ নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের আশা, রোমান্টিক গল্প, মনোমুগ্ধকর লোকেশন এবং আসিফ আকবর ও বেবী নাজনীনের কণ্ঠের সমন্বয়ে গানটি শ্রোতা-দর্শকদের কাছে বিশেষভাবে সমাদৃত হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত