সংবাদ

‘তোমার কলরব’ দিয়ে ফিরলেন মিলানা মমিন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ০৮:৪০ পিএম

‘তোমার কলরব’ দিয়ে ফিরলেন মিলানা মমিন

দীর্ঘ বিরতির পর নতুন মৌলিক গান নিয়ে শ্রোতাদের সামনে ফিরেছেন কণ্ঠশিল্পী মিলানা মমিন। তার নিজস্ব ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘তোমার কলরব’ শিরোনামের নতুন গানটি।

সোমেশ্বর অলির কথায় গানটির সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। দীর্ঘদিন পর নতুন গান প্রকাশের মধ্য দিয়ে আবারও সংগীতাঙ্গনে নিজের সক্রিয় উপস্থিতির জানান দিলেন এই শিল্পী।

নতুন গান প্রসঙ্গে মিলানা মমিন বলেন, “সংগীত আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। মাঝে কিছুটা সময় বিরতি নিয়েছিলাম ঠিকই, কিন্তু সবসময় মনের ভেতর সুর লালন করেছি। শ্রোতারা আমার কাছে যে ধরনের মানসম্মত গান প্রত্যাশা করেন, ঠিক তেমনই একটি কাজ নিয়ে ফিরেছি। আশা করি, গানটি সবার মন ছুঁয়ে যাবে।”

শৈশব থেকেই সংগীতচর্চার সঙ্গে যুক্ত মিলানা। মাত্র সাত বছর বয়সে প্রথম মঞ্চে গান পরিবেশন করেন তিনি। পরে প্রাতিষ্ঠানিক পড়াশোনার ব্যস্ততায় কিছুটা সময় সংগীত থেকে দূরে থাকলেও এখন আবার নিয়মিত গানে মনোযোগ দিচ্ছেন।

ছায়ানটের নজরুলসংগীত বিভাগে ছয় বছর তালিম নেওয়া মিলানা মমিনের এর আগে প্রকাশিত হয়েছে অর্ধডজনের বেশি মৌলিক গান। ২০২২ সালে লুৎফর হাসানের কথা ও সুরে প্রকাশিত ‘অপেক্ষার নাম’ গানটি শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়। এছাড়া ‘গল্প থেকে গল্প’ এবং ‘মনের দরজা’ গান দুটিও দর্শক-শ্রোতার কাছে সমাদৃত।

মিলানা জানান, এখন থেকে নিয়মিত নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হওয়ার পরিকল্পনা রয়েছে তার। সেই ধারাবাহিকতায় ‘তোমার কলরব’ তার নতুন পথচলার সূচনা বলেই মনে করছেন এই কণ্ঠশিল্পী।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

‘তোমার কলরব’ দিয়ে ফিরলেন মিলানা মমিন

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত