সংবাদ

সালমান খানের বাড়ির নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যের মৃত্যু

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ১২:২২ পিএম

সালমান খানের বাড়ির নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যের মৃত্যু
ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা সালমান খানের মুম্বাইয়ের বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

মৃত পুলিশ সদস্যের নাম গণেশ রায়তে। শুক্রবার (৭ আগস্ট)  সন্ধ্যা ৬টার দিকে দায়িত্ব পালনের সময় তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পরই প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

জানা যায়, পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার আগে গণেশ রায়তে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। কর্তব্যরত অবস্থায় তার আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় সালমান খান এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।

উল্লেখ্য, সালমান খানের বাড়ির নিরাপত্তা নিয়ে অতীতেও একাধিকবার আলোচনা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সালমান খানের বাড়ির নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

বলিউড অভিনেতা সালমান খানের মুম্বাইয়ের বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

মৃত পুলিশ সদস্যের নাম গণেশ রায়তে। শুক্রবার (৭ আগস্ট)  সন্ধ্যা ৬টার দিকে দায়িত্ব পালনের সময় তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পরই প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

জানা যায়, পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার আগে গণেশ রায়তে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। কর্তব্যরত অবস্থায় তার আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় সালমান খান এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।

উল্লেখ্য, সালমান খানের বাড়ির নিরাপত্তা নিয়ে অতীতেও একাধিকবার আলোচনা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত