সংবাদ

হবিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

প্রতিনিধি, হবিগঞ্জ
প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৭:২৩ পিএম

হবিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার
ছবি : সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সহসভাপতি মুফাচ্ছিরুল ইসলাম ওরফে মুফতিকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জ পৌরসভার প্রধান ডাকঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হবিগঞ্জ সদর মডেল থানা-পুলিশ জানায়, মুফাচ্ছিরুল ইসলাম একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে সন্দেহভাজন আসামি। এ ছাড়া গত ৮ আগস্ট তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় আরেকটি মামলা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩২৩, ৩২৬, ৩০৭, ১১৪ ও ৩৪ ধারায় বেআইনি সমাবেশ, দাঙ্গা হাঙ্গামা, গুরুতর আঘাত ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ সুপারের নির্দেশনায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে এসআই মো. আবু মোকছেদসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর মুফাচ্ছিরুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

হবিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সহসভাপতি মুফাচ্ছিরুল ইসলাম ওরফে মুফতিকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জ পৌরসভার প্রধান ডাকঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হবিগঞ্জ সদর মডেল থানা-পুলিশ জানায়, মুফাচ্ছিরুল ইসলাম একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে সন্দেহভাজন আসামি। এ ছাড়া গত ৮ আগস্ট তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় আরেকটি মামলা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩২৩, ৩২৬, ৩০৭, ১১৪ ও ৩৪ ধারায় বেআইনি সমাবেশ, দাঙ্গা হাঙ্গামা, গুরুতর আঘাত ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ সুপারের নির্দেশনায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে এসআই মো. আবু মোকছেদসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর মুফাচ্ছিরুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত