সংবাদ

এসএসসিতে মধুপুর শহীদ স্মৃতি বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য

প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৭:২৬ পিএম

এসএসসিতে মধুপুর শহীদ স্মৃতি বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য
ছবি : সংবাদ

টাঙ্গাইলের মধুপুর শহীদ স্মৃতি উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবারের এসএসসি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। পাসের হারের ভিত্তিতে জেলায় শীর্ষস্থান দখল করেছে এই প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি ধারাবাহিক সাফল্যের ধারা বজায় রেখে চলেছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে মোট ৩১৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে ৩১৬ জনই উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৯ দশমিক ৩৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ১৪৪ জন শিক্ষার্থী। এই সাফল্যে উচ্ছ্বসিত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদ।

শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মানসম্মত পাঠদান, নিয়মিত ক্লাস টেস্ট এবং সঠিক দিকনির্দেশনার কারণেই এই সাফল্য সম্ভব হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজাম উদ্দিন বলেন, ‘নিয়মিত পাঠদানের পাশাপাশি আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে নিয়মিত সভা করি। সবার সম্মিলিত প্রচেষ্টার ফলই হলো এই ভালো ফলাফল।’

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুন্নবী শিহাব জানান, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়। এ ছাড়া নিয়মিত হোম ভিজিট, মডেল টেস্ট গ্রহণ এবং কঠোর নিয়মশৃঙ্খলার মধ্য দিয়ে শিক্ষার্থীদের গড়ে তোলা হয়। শিক্ষকদের আন্তরিকতার কারণেই বরাবরই এই বিদ্যালয়টি সুনাম বজায় রাখতে পারছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

এসএসসিতে মধুপুর শহীদ স্মৃতি বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

টাঙ্গাইলের মধুপুর শহীদ স্মৃতি উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবারের এসএসসি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। পাসের হারের ভিত্তিতে জেলায় শীর্ষস্থান দখল করেছে এই প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি ধারাবাহিক সাফল্যের ধারা বজায় রেখে চলেছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে মোট ৩১৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে ৩১৬ জনই উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৯ দশমিক ৩৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ১৪৪ জন শিক্ষার্থী। এই সাফল্যে উচ্ছ্বসিত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদ।

শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মানসম্মত পাঠদান, নিয়মিত ক্লাস টেস্ট এবং সঠিক দিকনির্দেশনার কারণেই এই সাফল্য সম্ভব হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজাম উদ্দিন বলেন, ‘নিয়মিত পাঠদানের পাশাপাশি আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে নিয়মিত সভা করি। সবার সম্মিলিত প্রচেষ্টার ফলই হলো এই ভালো ফলাফল।’

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুন্নবী শিহাব জানান, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়। এ ছাড়া নিয়মিত হোম ভিজিট, মডেল টেস্ট গ্রহণ এবং কঠোর নিয়মশৃঙ্খলার মধ্য দিয়ে শিক্ষার্থীদের গড়ে তোলা হয়। শিক্ষকদের আন্তরিকতার কারণেই বরাবরই এই বিদ্যালয়টি সুনাম বজায় রাখতে পারছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত