সংবাদ

মডেল হিসেবে মাহাবুবুরের অভিষেক, সঙ্গী লাক্স তারকা মীম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৯:১২ পিএম

মডেল হিসেবে মাহাবুবুরের অভিষেক, সঙ্গী লাক্স তারকা মীম

মিডিয়ার প্রতি ছোটবেলা থেকেই ছিল প্রবল আগ্রহ। সেই ভালোবাসা থেকেই এবার মডেল হিসেবে যাত্রা শুরু করলেন মাহাবুবুর রহমান। পরপর দুটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করার মধ্য দিয়ে শোবিজে তার অভিষেক হলো।

এর মধ্যে ‘ভালোবাসি তোমায় আমি’ শিরোনামের গানে মাহাবুবুর রহমানের বিপরীতে মডেল হয়েছেন ২০২৫ সালের লাক্স সুপারস্টার প্রতিযোগিতার শীর্ষ ১০-এ জায়গা পাওয়া রাজবাড়ীর মেয়ে কনক মীম। গানটি লিখেছেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন ওয়াহেদ শাহীন। কণ্ঠ দিয়েছেন রুবেল কন্দকার।

অন্যদিকে ‘পরী’ শিরোনামের গানে মাহাবুবুর রহমানের সঙ্গে মডেল হয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সুমাইয়া। গানটিতে কণ্ঠ দিয়েছেন নোবেল। গীতিকার সালাউদ্দিন সাগর, সুর করেছেন পলক হাসান সুমন এবং সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ।

দুটি মিউজিক ভিডিওই নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মো. সামছুল হুদা। সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে গল্পনির্ভর ভিডিও দুটির শুটিং সম্পন্ন হয়েছে। নির্মাতা জানান, শিগগিরই ‘সিনে জগত’–এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিও দুটি প্রকাশ করা হবে।

মাহাবুবুর রহমান বলেন, “মিডিয়ার প্রতি অন্যরকম ভালোবাসা থেকেই মিউজিক ভিডিওতে কাজ করা। এই ক্ষেত্রে সামছুল হুদা ভাই আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন এবং নিজেকে আরও ফ্যাশন সচেতন করে তুলতে সহায়তা করেছেন। তার নির্দেশনায় দুটি কাজই স্বাচ্ছন্দ্যের সঙ্গে শেষ করতে পেরেছি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।”

কনক মীম বলেন, “আগেও ক্যামেরার সামনে বিভিন্ন ধরনের কাজ করেছি। তবে মিউজিক ভিডিওতে এবারই প্রথম কাজ করলাম। সামছুল হুদা ভাইয়ের নির্দেশনায় ‘ভালোবাসি তোমায় আমি’ গানে কাজ করে খুব ভালো লেগেছে। কাজটি নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত এবং আশাবাদী।”

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

মডেল হিসেবে মাহাবুবুরের অভিষেক, সঙ্গী লাক্স তারকা মীম

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত