সংবাদ

সালাহ উদ্দিন লাভলুর ‘ফুল গাও’-এ রহমত-ওয়াহীদা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৯:০৭ পিএম

সালাহ উদ্দিন লাভলুর ‘ফুল গাও’-এ রহমত-ওয়াহীদা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সাবেক অধ্যাপক ও জনপ্রিয় শিল্পী দম্পতি রহমত আলী ও ওয়াহীদা মল্লিক জলি আবারও একসঙ্গে অভিনয় করেছেন। তারা নির্মাতা সালাহ উদ্দিন লাভলুর নতুন ধারাবাহিক নাটক ‘ফুল গাও’-এ দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। বর্তমানে নাটকটি প্রচারের অপেক্ষায় রয়েছে।

শিক্ষকতা থেকে অবসরের পর রাজধানীর উত্তরায় নিজেদের বাসায় সময় কাটাচ্ছেন এই শিল্পী দম্পতি। তবে অভিনয় থেকে দূরে সরে যাননি তারা। ভালো গল্প ও চরিত্র পেলে এখনও অভিনয়ে আগ্রহী বলে জানিয়েছেন দু’জনই।

রহমত আলী বলেন, “আমি অবসরটাকে অবসর বলতে চাই না। এখনো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিই, বিভিন্ন একাডেমিক সেশনে আলোচনা করি। পাশাপাশি লেখালেখি, অভিনয় ও বিজ্ঞাপনের কাজ নিয়েও ব্যস্ত থাকি। সব মিলিয়ে সময়টা বেশ ভালোই কাটছে।”

ওয়াহীদা মল্লিক জলি বলেন, “২০২৪ সালে শিক্ষকতা থেকে অবসর নিয়েছি। দীর্ঘদিন শিক্ষকতা ও অভিনয়ের ব্যস্ততায় নিজেদের জন্য সময় বের করা কঠিন ছিল। এখন বই পড়ি, ভালো সিনেমা দেখি, আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটাই। পাশাপাশি ভালো কাজের প্রস্তাব এলে অবশ্যই করি। এরই মধ্যে কয়েকটি বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করেছি। ভালো গল্প ও স্ক্রিপ্ট পেলে অবশ্যই অভিনয় করব। সর্বশেষ সালাহ উদ্দিন লাভলুর ‘ফুল গাও’ ধারাবাহিকে কাজ করেছি।”

ব্যক্তিজীবনেও সময়টা উপভোগ করছেন রহমত আলী ও ওয়াহীদা মল্লিক জলি। তাদের দুই ছেলে বিদেশে থাকলেও সুযোগ পেলেই দেশে এসে বাবা-মায়ের সঙ্গে সময় কাটান। বর্তমানে দুই ছেলেই দেশে থাকায় পরিবার নিয়ে আনন্দঘন সময় পার করছেন এই শিল্পী দম্পতি।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

সালাহ উদ্দিন লাভলুর ‘ফুল গাও’-এ রহমত-ওয়াহীদা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত