সংবাদ

দীর্ঘ বিরতির পর সিনেমায় ফিরছেন আমিন খান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৯:১১ পিএম

দীর্ঘ বিরতির পর সিনেমায় ফিরছেন আমিন খান

দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য ‘গুলশানের চামেলি’ সিনেমার মাধ্যমে তার এই প্রত্যাবর্তন হচ্ছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে সিনেমাটির মহরত।

মুহাম্মদ ইকবালের পরিচালনায় নির্মিত এই সিনেমার মধ্য দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক হচ্ছে কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারের। এছাড়া সিনেমাটিতে অভিনয় করবেন রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, আশীষ খন্দকার, মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।

মহরত অনুষ্ঠানে দীর্ঘদিন পর সিনেমায় ফেরার অনুভূতি জানিয়ে আমিন খান বলেন, “সত্যিই খুব ভালো লাগছে। অনেক দিন পর সিনেমায় কাজ করছি। ভালো একটি সুযোগ এসেছে বলেই কাজটি করছি। এখানে অনেক গুণী শিল্পী ও কলাকুশলী রয়েছেন। আশা করছি, আমরা দর্শকদের একটি সুন্দর সিনেমা উপহার দিতে পারব।”

১৯৯৩ সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘অবুঝ দুটি মন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় আমিন খানের। এরপর প্রায় দুই দশক নিয়মিত অভিনয় করলেও পরবর্তী সময়ে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন। ‘গুলশানের চামেলি’ দিয়ে তিনি আবারও নতুন উদ্যমে বড় পর্দায় ফিরছেন।

জানা গেছে, রাজনীতি ও ক্ষমতার অপব্যবহারকে ঘিরে নির্মিত হয়েছে ‘গুলশানের চামেলি’র গল্প। কেন্দ্রীয় চরিত্র ‘চামেলি’তে অভিনয় করবেন মধুমিতা সরকার। একজন যৌনকর্মীর জীবনসংগ্রাম, সামাজিক বাস্তবতা এবং নানা প্রতিকূলতাকে ঘিরেই এগোবে সিনেমার কাহিনি।

সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর থেকে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

দীর্ঘ বিরতির পর সিনেমায় ফিরছেন আমিন খান

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত