সংবাদ

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী বুবলী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৯:১৩ পিএম

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী বুবলী

আন্তর্জাতিক অঙ্গনে নতুন এক স্বীকৃতি পেলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। ‘দেয়ালের দেশ’ সিনেমায় অভিনয়ের জন্য যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল-এ সেরা অভিনেত্রী পুরস্কার অর্জন করেছেন তিনি।

পুরস্কারপ্রাপ্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রতিক্রিয়ায় বুবলী জানান, এই সম্মান তার একার নয়; বরং পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি।

তিনি লেখেন, “নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে ‘দেয়ালের দেশ’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আমি সত্যিই সম্মানিত ও কৃতজ্ঞ। এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এই যাত্রার সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের।”

বুবলী পরিচালক মিশুক মনি, প্রযোজক, গল্পকার, সহশিল্পী, চিত্রগ্রাহক, মেকআপ আর্টিস্ট, কস্টিউম টিম এবং পর্দার আড়ালে কাজ করা সব কলাকুশলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার ভাষায়, “আপনাদের পরিশ্রম, নিষ্ঠা ও বিশ্বাস ছাড়া এই অর্জন সম্ভব হতো না।”

এছাড়া উৎসবের আয়োজক, নিজের পরিবার, বন্ধু এবং দীর্ঘদিন ধরে পাশে থাকা শুভাকাঙ্ক্ষীদের প্রতিও ধন্যবাদ জানান তিনি।

সবশেষে দর্শকদের উদ্দেশে বুবলী লেখেন, “আপনাদের ভালোবাসা ও নিরন্তর সমর্থন আমাকে প্রতিটি কাজ আরও মনোযোগ দিয়ে করতে অনুপ্রাণিত করে। এই পুরস্কার আমার জন্য যেমন আশীর্বাদ, তেমনি আরও ভালো কাজ করার একটি বড় দায়িত্ব।”

‘দেয়ালের দেশ’ সিনেমায় অভিনয়ের জন্য পাওয়া এই আন্তর্জাতিক স্বীকৃতি বুবলীর অভিনয়জীবনে নতুন এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী বুবলী

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

আন্তর্জাতিক অঙ্গনে নতুন এক স্বীকৃতি পেলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। ‘দেয়ালের দেশ’ সিনেমায় অভিনয়ের জন্য যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল-এ সেরা অভিনেত্রী পুরস্কার অর্জন করেছেন তিনি।

পুরস্কারপ্রাপ্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রতিক্রিয়ায় বুবলী জানান, এই সম্মান তার একার নয়; বরং পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি।

তিনি লেখেন, “নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে ‘দেয়ালের দেশ’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আমি সত্যিই সম্মানিত ও কৃতজ্ঞ। এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এই যাত্রার সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের।”

বুবলী পরিচালক মিশুক মনি, প্রযোজক, গল্পকার, সহশিল্পী, চিত্রগ্রাহক, মেকআপ আর্টিস্ট, কস্টিউম টিম এবং পর্দার আড়ালে কাজ করা সব কলাকুশলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার ভাষায়, “আপনাদের পরিশ্রম, নিষ্ঠা ও বিশ্বাস ছাড়া এই অর্জন সম্ভব হতো না।”

এছাড়া উৎসবের আয়োজক, নিজের পরিবার, বন্ধু এবং দীর্ঘদিন ধরে পাশে থাকা শুভাকাঙ্ক্ষীদের প্রতিও ধন্যবাদ জানান তিনি।

সবশেষে দর্শকদের উদ্দেশে বুবলী লেখেন, “আপনাদের ভালোবাসা ও নিরন্তর সমর্থন আমাকে প্রতিটি কাজ আরও মনোযোগ দিয়ে করতে অনুপ্রাণিত করে। এই পুরস্কার আমার জন্য যেমন আশীর্বাদ, তেমনি আরও ভালো কাজ করার একটি বড় দায়িত্ব।”

‘দেয়ালের দেশ’ সিনেমায় অভিনয়ের জন্য পাওয়া এই আন্তর্জাতিক স্বীকৃতি বুবলীর অভিনয়জীবনে নতুন এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত