জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি স্মরণ ও উদযাপন উপলক্ষে আজ (৫ আগস্ট) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে উন্মুক্ত কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। ব্যতিক্রমধর্মী এই সাংস্কৃতিক আয়োজনের উদ্যোগ নিয়েছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। সহযোগিতায় রয়েছে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ প্ল্যাটফর্ম।
আয়োজকদের পক্ষ থেকে
জানানো হয়েছে, কনসার্টে দেশের জনপ্রিয় কয়েকটি ব্যান্ড এক মঞ্চে পারফর্ম করবে। অংশ নেবে
আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা ও কুঁড়েঘর। পাশাপাশি একক শিল্পী হিসেবে গান
পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর এবং র্যাপার সেজান।
এ ছাড়া নাহিদ অ্যান্ড
মিউজিশিয়ান, কাজী আহনাফ তাহমীদসহ আরও কয়েকজন শিল্পী কনসার্টে অংশ নেবেন। ব্যান্ড সংগীত,
সমকালীন গান ও র্যাপের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি এবং সেই সময়ের চেতনাকে
সংগীতের ভাষায় তুলে ধরা হবে।
উন্মুক্ত এই কনসার্টে
প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন হবে না। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে
বিপুলসংখ্যক সংগীতপ্রেমীর উপস্থিতি আশা করছেন আয়োজকরা।
আয়োজকদের বিশ্বাস,
সংগীতের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনা তুলে ধরার
পাশাপাশি এই আয়োজন স্মরণ, সংহতি ও সাংস্কৃতিক উদযাপনের এক অনন্য মঞ্চ হয়ে উঠবে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন